ঢাকা ১০:১৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর পেছনে তাকানোর সুযোগ নেই, এখন কাজ করার ও দেশ গড়ার সময় বাইডেনের শরীরে কেবল ছড়িয়েই পড়েনি বরং বিভিন্ন অংশে মেটাস্টেসিস ঘটিয়েছে, ‘চরম যন্ত্রণায়’ সাবেক মার্কিন প্রেসিডেন্ট রাষ্ট্রপতি পদে ১১ দলের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ রাষ্ট্রপতি নির্বাচনের দুই মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এবার ৬ শর্ত দিলো ইরান কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৯ আগস্ট ২০২৬ সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

আফগানিস্তান পরিস্থিতি সরকার এখনো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৩২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
  • ২৮৫ Time View

ছবি :পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম (সংগৃহীত)

আফগানিস্তানে স্থায়ী সরকার গঠিত হলে তাদের স্বাগত জানানোর বিষয়ে বাংলাদেশ ভাববে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তালেবানের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রেক্ষাপটে বুধবার নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, আফগানিস্তান পরিস্থিতি সরকার এখনো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এটা অন্তর্বর্তী সরকার, আমরা স্থায়ী সরকার আসার অপেক্ষা করছি। আমরা তাড়াহুড়ো করতে চাই না।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, আমরা খেয়াল করেছি, গতকাল আফগানিস্তানে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এটা একটা অন্তর্বর্তী সরকার, বলা হয়েছে অন্তর্ভুক্তিমূলক সরকার হবে, সেটা হওয়ার জন্যও প্রক্রিয়া বাকি আছে। নারীদের অংশগ্রহণসহ অন্যান্য বিষয় পর্যবেক্ষণ করা হবে। আমরা সেখানে শান্তি ও স্থিতি চাই।

শাহরিয়ার আলম বলেন, তালেবান তাদের যেসব কর্মকাণ্ডের জন্য পরিচিতি ছিল, তারা বিভিন্ন দেশে নিষিদ্ধও ছিল, তারপরেও দেশগুলো কেন আগ্রহ নিয়ে এগিয়ে আসছে তাদের প্রতি। কারণ যে বার্তাটি তারা দিয়েছেন, তারা একটি পরিবর্তীত তালেবান। এটার লিডারশিপ হয়ত চাচ্ছেন, অনেকে হয়ত চাচ্ছেন, কিন্তু তৃণমূল পর্যায়ে তারা এটা কতটা বজায় রাখতে পারছেন, এটা আমাদেরকে আরও দেখতে হবে সামনের দিনে। এ কারণে আমরা কোনো উপসংহার টানছি না।

তিনি বলেন, তালেবানের সঙ্গে জাতিসংঘ যদি কোনো সংলাপে মিলিত হয়, অথবা আফগানিস্তানের শান্তি, এমনকি আমরা শুনছি যে অর্থনৈতিক সংকটে আছে, খাদ্য সংকটে আছে— এটা নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন ও জাতিসংঘ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, এ সংলাপে পার্টি হতে চাই কি-না, সেটাতে আমরা সম্মতি দেব, এ সিদ্ধান্ত নিয়েছি। সুতরাং আমরা এটা নিয়ে কাজ করছি।

Tag :

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৬ শিশুর

আফগানিস্তান পরিস্থিতি সরকার এখনো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে

Update Time : ০৪:৩২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১