ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট স্থগিত করেছে ইরান জেরুজালেমসহ বিস্তীর্ণ এলাকায় অনবরত বাজছে যুদ্ধকালীন সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ তেহরানসহ দেশের একাধিক গুরুত্বপূর্ণ শহরে তীব্র হামলা চালিয়েছে ইসরায়েল, যুদ্ধ ফের তীব্র হওয়ার শঙ্কা ভুটানে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ এশিয়ার পাঁচটি দেশ ফিলিপাইনের ভূমিকম্পের জেরে প্রতিবেশী দেশ ইন্দোনেশিয়ার উপকূলে সুনামি ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করা হবে বৃহস্পতিবার

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:১৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১
  • ৩১৭ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করা হবে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায়। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিশ্বকাপের দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। শের-ই-বাংলার মিডিয়া সেন্টারে দলটি ঘোষণা করা হবে। ১০ সেপ্টেম্বরের মধ্যে ১৫ সদস্যের দল ঘোষণার জন্য ডেডলাইন দিয়েছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তার একদিন আগে দল ঘোষণা করবে বোর্ড।

দেশের মাঠে চলমান নিউ জিল্যান্ড সিরিজের স্কোয়াড থেকেই বাছাই করা হবে বিশ্বকাপ দল। এর আগে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমনই আঁচ দিয়েছিলেন। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নিজের নাম প্রত্যাহার করেছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

ওমান ও আরব আমিরাতে ১৭ অক্টোবর থেকে শুরু হবে এবারের বিশ্বকাপ। গত ১৭ আগস্ট সকালে এক বিবৃতি দিয়ে এই সূচি প্রকাশ করেছিল আইসিসি। দুই রাউন্ডে চারটি গ্রুপে ভাগ হয়ে সংক্ষিপ্ত সংস্করণের জমজমাট এই আসরে লড়বে দলগুলো। রাউন্ড ওয়ান (বাছাই পর্ব) ও সুপার টুয়েলভে মোট গ্রুপ চারটি। সুপার টুয়েলভে সরাসরি ৮টি দল খেলবে। আর রাউন্ড ওয়ানের গ্রুপ এ ও গ্রুপ বি থেকে চারটি দল সুপার টুয়েলভে যুক্ত হবে।

বাংলাদেশকে রাউন্ড ওয়ান খেলে সুপার টুয়েলভে অংশ নিতে হবে। গ্রুপ বি’তে বাংলাদেশের সঙ্গে পড়েছে স্কটল্যান্ড, পাপুয়া নিউগিনি ও ওমান। আর গ্রুপ এ’তে আছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও নামিবিয়া।

বিশ্বকাপের সূচনা হবে ওমানে রাউন্ড ওয়ানের খেলা দিয়ে। ১৭ অক্টোবর প্রথম দিনেই মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় বিকেল ৪টায় প্রথম ম্যাচে মুখোমুখি হবে ওমান-পাপুয়া নিউগিনি। আর দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি হবে স্কটল্যান্ড-বাংলাদেশ।
একদিন বাদেই ১৯ অক্টোবর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। এদিন রাত ৮টায় স্বাগতিক ওমানের বিপক্ষে লড়বে মাহমুদউল্লাহ রিয়াদের দল। বাংলাদেশের তৃতীয় ম্যাচ ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে। এটি শুরু হবে বিকেল ৪টায়। ২২ অক্টোবর পর্যন্ত চলবে রাউন্ড ওয়ানের খেলা।

Tag :

হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করা হবে বৃহস্পতিবার

Update Time : ০৫:১৮:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১