ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন

আইসিইউতে ভর্তি ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৩২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১
  • ৩০১ Time View

হাসপাতালের আইসিইউতে ভর্তি ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলে। সম্প্রতি অস্ত্রোপচার করে কোলন টিউমার ফেলে দিতে হয়েছে কিংবদন্তী এ ফুটবলারকে। তবে সুস্থ হয়ে বাসায় ফেরার সাতদিনের মাথায় আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন পেলে।

রয়টার্সের খবরে বলা হয়, শুক্রবার পেলেকে ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করা হয়। নিবিড় পরিচর্যা কেন্দ্র তথা আইসিইউতে রাখা হয়েছে তাকে।

ব্রাজিলের প্রাক্তন তারকা ফুটবলার পেলে কোলনে টিউমারে আক্রান্ত ছিলেন। তার ডান দিকের কোলন থেকে টিউমারটি অস্ত্রোপচার করে বের করে দেন ফ্যাবিও ও মিগুয়েল নামের দুই চিকিত্‍সক।

৮০ বছর বয়সী তিনবারের এই বিশ্বকাপ জয়ী তারকাকে সার্বক্ষণিক ডাক্তারি পরিচর্যার মধ্যে রাখা হয়েছে বলে জানা গেছে।

Tag :

সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

আইসিইউতে ভর্তি ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলে

Update Time : ০৫:৩২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১