ঢাকা ০৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন

অনিয়ম-দুর্নীতির অভিযোগে বাতিল হলো স্বাস্থ্যের প্রায় ৩ হাজার নিয়োগ

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১
  • ৩০৬ Time View

অনিয়ম-দুর্নীতির অভিযোগে মেডিকেল টেকনোলজিস্ট, টেকনিশিয়ান এবং কার্ডিওগ্রাফার পদে ২ হাজার ৮৩৯টি পদে নিয়োগ বাতিল করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব আনজুমান আরা স্বাক্ষরিত চিঠিতে এ কথা জানানো হয়েছে। তবে এ খবর গণমাধ্যমে এসেছে মঙ্গলবার।

চিঠিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার পদে নিয়োগে দুর্নীতির বিষয়ে পত্রিকায় প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে তদন্তের জন্য স্বাস্থ্যসেবা বিভাগ কমিটি গঠন করে। কমিটি থেকে দাখিল করা তদন্ত প্রতিবেদনের আলোকে স্বাস্থ্যমন্ত্রী অধিদপ্তরের আওতাধীন ওই তিন পদে জনবল নিয়োগের বিষয়ে নির্দেশনা দিয়েছেন।

এতে আরও বলা হয়েছে, লিখিত পরীক্ষার খাতায় অস্পষ্টতা পাওয়া যাওয়ায় নিয়োগ কার্যক্রম বাতিল করে অল্প সময়ে বিজ্ঞপ্তি দিয়ে নতুন নিয়োগের ব্যবস্থা নেওয়া হোক। এর আগে যারা আবেদন করেছেন, তাদের নতুন আবেদনের প্রয়োজন নেই। তারা নতুন নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারবেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিয়ম অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের আওতাধীন তৃতীয় শ্রেণির কর্মচারীদের নিয়োগ কর্তৃপক্ষ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এ অবস্থায় অধিদপ্তরের আওতাধীন মেডিকেল টেকনোলজিস্ট, মেডিকেল টেকনিশিয়ান ও কার্ডিওগ্রাফার পদে জনবল নিয়োগে মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হলো।

Tag :

সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

অনিয়ম-দুর্নীতির অভিযোগে বাতিল হলো স্বাস্থ্যের প্রায় ৩ হাজার নিয়োগ

Update Time : ০৪:০৫:১৬ পূর্বাহ্ন, বুধবার, ২২ সেপ্টেম্বর ২০২১