ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন

টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং ‘লাইভ দ্য গেম’ প্রকাশ (ভিডিও)

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৪০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
  • ৩৯১ Time View

করোনাকাল পাশ কাটিয়ে ধীরে ধীরে ছন্দে ফিরছে বিশ্ব। দরজায় কড়া নাড়ছে ক্রিকেট বিশ্বের মহাযজ্ঞ টি-টোয়েন্টি বিশ্বকাপ। এক মাসেরও কম সময় বাকি আছে কুড়ি ওভারের এই বিশ্বকাপের। কোভিড জটিলতায় ভেন্যু বদলে আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ৭ম আসর।

আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই বিশ্বকাপের জন্য থিম সং প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। আইসিসির ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বৃহস্পতিবার একযোগে প্রকাশ করা হয় ‘লাইভ দ্য গেম’ নামের টি–টোয়েন্টি বিশ্বকাপের থিম সংটি। এই গানের ভিডিওটি পুরোটাই অ্যানিমেটেড চরিত্র দিয়ে চিত্রায়ণ করা হয়েছে।

প্রকাশিত গানটি কম্পোজ করেছেন ভারতের অমিত ত্রিবেদী। সেখানে দেখা যাচ্ছে বিরাট কোহলি, কাইরন পোলার্ড, রশিদ খান ও গ্লেন ম্যাক্সওয়েলদের কার্টুন। এনিমেটেড চেহারায় দেখানো হয়েছে বিশ্বকাপের উন্মাদনায় মত্ত দর্শক-সমর্থকদের।

১৭ অক্টোবর উদ্বোধনী দিনে গ্রুপ পর্বের ‘বি’ গ্রুপের ওমান-পাপুয়া নিউগিনির ম্যাচ দিয়ে শুরু হবে আসর। ‘এ’ গ্রুপের বাংলাদেশ-স্কটল্যান্ডও লড়বে একই দিনে। গ্রুপ পর্বের সেরা চারটি দল যাবে সুপার টুয়েলভে। পুরো আসরটি গড়াবে ওমান ও আমিরাতের বেশ কয়েকটি মাঠে।

Tag :

সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সং ‘লাইভ দ্য গেম’ প্রকাশ (ভিডিও)

Update Time : ০৫:৪০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১