ঢাকা ০৮:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে ড্যাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৮ আগস্ট ২০২৬ রাষ্ট্রপতি নির্বাচন: ডাকা হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন সিলেট ও বগুড়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৫০ সৌদি আরব উত্তর ও দক্ষিণ দিক থেকে একযোগে বড় ধরনের সমন্বিত হামলার আশঙ্কা করছে দেশের কয়েকটি অঞ্চলে ভারি বর্ষণের সতর্কবার্তা, ১০ জেলায় বন্যার পূর্বাভাস থাইল্যান্ডের স্কুলে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত অন্তত ৬, আহত ১৫ জন

সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে শুভসূচনা করল বাংলাদেশ। পেনাল্টি থেকে জয়সূচক একমাত্র গোলটি করেন ডিফেন্ডার তপু বর্মণ। ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়েন জামাল ভুঁইয়ারা। বিরতিতে যাওয়ার শেষ মুহূর্তে শ্রীলঙ্কান গোলরক্ষকের দুর্দান্ত সেভে গোলের দেখা পায়নি লাল সবুজের প্রতিনিধিরা। রক্ষণ ভাগ-মাঝ মাঠে কতৃত্ব দেখালেও আক্রমণভাগে এসে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ।

শুক্রবার (১ অক্টোবর) মালদ্বীপের রাজধানী মালের রাশমি ধান্দু স্টেডিয়ামে এ জয় পায় বাংলাদেশ। প্রথমার্ধ শেষে বল দখলের লড়াই ও আক্রমণে এগিয়ে ছিল অস্কার ব্রুজোনের শিষ্যরা। প্রথমার্ধের ৬২ শতাংশ সময় বল ছিল জামালদের পায়ে। বাংলাদেশ লঙ্কানদের গোলবার লক্ষ্য করে শট নিয়েছে ৭টি। আর লঙ্কানরা নিয়েছে ৫টি।

বিরতির পর আক্রমণের ধার বাড়িয়েছে বাংলাদেশের ফুটবলাররা। এসময় জুয়েল রানার জায়গায় একাদশে আসেন সাদ উদ্দিন। এছাড়া মতিন ও সুফিলও নেমেছেন। ৫০ মিনিটে শ্রীলঙ্কা সুযোগ পেয়ে লক্ষ্যভেদ করতে না পারলেও বাংলাদেশ পেয়ে যায় পেনাল্টি। ৫৪ মিনিটে বিপলু আহমেদের শট ডিফেন্ডার ডাকসন পুসলাস হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করেছিলেন। সঙ্গে সঙ্গে স্পট কিকের বাঁশি বাজান রেফারি। পাশাপাশি দুই হলুদে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে পুসলাসকে। ম্যাচের ৫৬ মিনিটে পেনাল্টি থেকে গোল দিয়ে বাংলাদেশকে এগিয়ে দিয়েছেন তপু বর্মণ।

১০ জনের দল নিয়ে লঙ্কানরা ৭৭ মিনিটে গোল শোধ দেওয়ার সুযোগ পেয়েছিল। কিন্তু রাজিকের শট গোলকিপার আনিসুর তালুবন্দী করলে তারা ব্যর্থ হয়েছে। এর পর জামালের ফ্রিকিকে মতিনের হেড লক্ষ্যভ্রষ্ট হলে ব্যবধান বাড়াতে পারেনি জামালরা। তাতে তপুর গোল পুঁজি করেই সাফে প্রথম ম্যাচে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। আগামী ৪ অক্টোবর ফেভারিট ভারতের মুখোমুখি হবে জামাল-সুফিলরা।

এর আগে সাফের আসরে শ্রীলঙ্কার সঙ্গে সবশেষ বাংলাদেশের দেখা হয়েছিল ২০০৯ সালে। সেবার এনামুল হকের জোড়া গোলে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। দুই দলের সবশেষ দেখা ২০২০ সালে, বঙ্গবন্ধু গোল্ড কাপে। মতিন মিয়া ও মোহাম্মদ ইব্রাহিমের নৈপুণ্যে ৩-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এবারও শ্রীলঙ্কাকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপে শুভ সূচনা করেছে বাংলাদেশ দলের ফুটবলাররা।

Tag :

সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উঠতে যাচ্ছে

সাফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ

Update Time : ০২:৩৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১ অক্টোবর ২০২১