ঢাকা ১০:১০ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত হামে শিশু মৃত্যু: ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন ইরান থেকে নতুন করে একাধিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের ভূখণ্ডের দিকে শনাক্ত: : আইডিএফ রামিসা হত্যাকাণ্ডের বিচার ও তদন্ত সংশ্লিষ্টদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম একলাফে ব্যারেলপ্রতি তিন ডলারেরও বেশি বেড়ে গেছে

প্রথম দল হিসেবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:১৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১
  • ২৭৫ Time View

বৃথা গেল না জস বাটলারের সেঞ্চুরি। শ্রীলঙ্কাকে ২৬ রানে হারিয়ে প্রথম দল হিসেবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।

ইংলিশদের দেওয়া ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯ ওভারে ১৩৭ রানে অলআউট হয়ে যায় লঙ্কানরা। এর আগে শারজায় টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুর ধাক্কা সামলে ইংল্যান্ডকে ৪ উইকেটে ১৬৩ রানের সংগ্রহ এনে দেন বাটলার।

ব্যাটিংয়ের পর উইকেটের পেছনে দাঁড়িয়েও ইংল্যান্ডকে জয়ের পথে নেতৃত্ব দেন তিনি। অধিনায়ক দাসুন শানাকাকে (২৬) সরাসরি থ্রোয়ে রান আউট করে দলকে ম্যাচ বের করে আনতে সহায়তা করেন বাটলার।

এর আগ পর্যন্ত জয়ের স্বপ্নই দেখছিল শ্রীলঙ্কা। শানাকার আগে ওয়ানিন্দু হাসারাঙ্গা (৩৪) দুর্দান্ত ব্যাটিংয়ে ম্যাচ জমিয়ে দিয়েছিলেন। তবে দুই স্পিনার মঈন আলী ও আদিল রশিদ প্রয়োজনীয় মুহূর্তে ঠিকই জ্বলে ওঠলেন। দুজনে ভাগাভাগি করেছে দুটি করে উইকেট। সমান উইকেট নিয়েছেন ক্রিস জর্ডানও।

‘এ’ গ্রুপের সুপার টুয়েলভে টানা তিন ম্যাচ জিতে সেমিতে আগেই এক পা দিয়ে রেখেছিল ইংল্যান্ড। এবার এক ম্যাচ হাতে রেখে ৮ পয়েন্ট নিয়ে সবার আগে শেষ চার নিশ্চিত করল ইয়ন মরগানের দল। অন্যদিকে ২ পয়েন্ট নিয়ে চারে থাকা শ্রীলঙ্কার সেমিতে যাওয়ার স্বপ্ন প্রায় শেষ বলা চলে।

চলতি বিশ্বকাপ প্রথম সেঞ্চুরির দেখা পেল বাটলারের ব্যাটে। শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসের শেষ বলে ছক্কা মেরে তিন অঙ্কের ঘরে পা রাখেন এই ইংলিশ উইকেটরক্ষক-ব্যাটার। ম্যাচসেরাও হয়েছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এটি নবম সেঞ্চুরি। সীমিত ওভারের ক্রিকেটের এই বিশ্বকাপে সর্বোচ্চ দুটি সেঞ্চুরি আছে ক্রিস গেইলের। অষ্টম ক্রিকেটার হিসেবে এই অভিজাত ক্লাবে নাম লেখালেন বাটলার।

৬৭ বলে তিন অঙ্কের ঘরে পা রাখেন ৩১ বছর বয়সী ডানহাতি ব্যাটার। তার অপরাজিত ১০১ রানের ইনিংসটি সাজানো ছিল ৬ চার ও ৬ ছয়ে। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার সর্বোচ্চ স্কোর। এর আগে তার সর্বোচ্চ ইনিংসটি ছিল ৮৩* রান, ভারতের বিপক্ষে, ২০২১ সালে।

গত ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭১ রানের ইনিংস খেলেন বাটলার। শ্রীলঙ্কার বিপক্ষে দুষ্মন্ত চামিরার করা ইনিংসের শেষ ওভারের তৃতীয় বলে সেঞ্চুরি বঞ্চিত হতে বসেছিলেন তিনি। ৯৫ রানে বাটলারের ক্যাচ ছাড়েন পাথুম নিশানকা। পরের দুই বলে রান করতে না পারলেও শেষ বলে ছক্কা হাঁকিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি উদযাপন করেন এই ইংলিশ ওপেনার।

ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৪০ রান এসেছে অধিনায়ক মরগানের ব্যাট থেকে। অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ জয় পেলেন তিনি। ৬৮ ম্যাচে ৪৩তম এটি মরগানের। সেই সঙ্গে তিনি ভেঙে দিলেন আসগর আফগানের রেকর্ড (৫২ ম্যাচে ৪২ জয়)

লঙ্কানদের হয়ে গত ম্যাচের হ্যাটট্রিক ম্যান ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪ ওভারে ২১ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পঞ্চম বোলার হিসেবে সবচেয়ে কম ম্যাচ খেলে ৫০ উইকেটের দেখা পেলেন হাসারাঙ্গা। এই মাইলফলকে পা রাখতে তার লেগেছে ৩৩ ম্যাচ। এই তালিকায় শীর্ষে থাকা অজন্তা মেন্ডিসের লেগেছিল ২৬ ম্যাচ।

Tag :

‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’

প্রথম দল হিসেবে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড

Update Time : ০৩:১৭:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১