ফরিদপুরে নদী ভাঙ্গন ও অসহায় হতদরিদ্র ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসাবে কভারসহ লেপ বিতরন করেছে বেসরকারী উন্নয়ন সংস্থা ফরিদপুর ডেভেলপমেন্ট এজেন্সী -এফডিএ’ ।
রবিবার সকাল সাড়ে ৯টায় এফ ডি এর নিজস্ব কার্যালয়ে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে হত দরিদ্র এসব শীতার্ত মানুষের হাতে লেপ তুলে দেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এফডিএ’র নিবার্হী পরিচালক মোঃআজহারুল ইসলাম, নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান মিন্টু,নারী নেত্রী আসমা আক্তার মুক্তা,পি ডাবলু ও এর নিবার্হী পরিচালক মোঃ হাফিজুর রহমান মন্ডলসহ আরো অনেকে।
ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল, ডিক্রিরচর, অম্বিকাপুর ও আলীয়াবাদ ইউনিয়নের ৫ শতাধিক অসহায় শীতার্ত নারী পুরুষের মাঝে এসব লেপ বিতরন করা হয়।
শিরোনাম
ফরিদপুরে নদী ভাঙ্গন অসহায় ৫ শতাধিক মানুষের মাঝে লেপ বিতরন
-
মাহবুব পিয়াল - Update Time : ১২:২৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৬ জানুয়ারী ২০২২
- ২৫৯ Time View
Tag :
মাহবুব পিয়াল 













