ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই, ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের কক্ষে যৌন উত্তেজক ঔষধ ও সরঞ্জাম, অপসারনের দাবি শিক্ষক-শিক্ষার্থীদের।। মানববন্ধন ওবিক্ষোভ ইরান যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারবে: আইআরজিসি উপদেষ্টা ওয়াশিংটন ইরান নিয়ে একটি সিদ্ধান্ত নেবে এবং এর ফলাফল আসবে ‘সহজ অথবা কঠিন’: ট্রাম্প মদিনার বিদ্যুৎ অবকাঠামোয় হামলার নিন্দা বাংলাদেশের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় আগুন, আকাশে ধোঁয়ার কুণ্ডলী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ৪ অক্টোবর ২০২৬ ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬০৮

আগামীকাল বৃহস্পতিবারও ঢাকাসহ কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে

গত কয়েকদিন ধরেই দেশের একাধিক অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস থাকলেও রাজধানীতে এর প্রভাব ছিল কম। তবে আজ (বুধবার) বিকেলে রাজধানীর কিছু এলাকায় অনেকটা মুষলধারেই বৃষ্টি হয়। আজকে ঢাকায় বৃষ্টি পরিমাণ ছিল চার মিলিমিটার।

তবে আবহাওয়া অফিস বলছে, আগামীকাল বৃহস্পতিবারও ঢাকাসহ ছয়টি বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে।

তবে শুক্রবার থেকে বৃষ্টির সম্ভাবনা নেই।  শুক্রবার থেকে আকাশ পরিষ্কার হবে। মেঘ কেটে গেলে রাতের তাপমাত্রা কমতে থাকবে। ফলে সপ্তাহের শেষ নাগাদ কিছু এলাকায় বিক্ষিপ্তভাবে মৃদু শৈত্যপ্রবাহেরও সম্ভাবনা রয়েছে।

বুধবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের দুই এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস।

Tag :
জনপ্রিয়

ফরিদপুরে ব্যবসায়ী ইউসুফ হত্যা: আড়াই মাসেও রহস্য উদ্ঘাটন কিংবা গ্রেফতার নেই,

আগামীকাল বৃহস্পতিবারও ঢাকাসহ কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে

Update Time : ০৬:২৩:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২