ঢাকা ০৭:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ফরিদপুরে উল্টো রথযাত্রা উৎসব অনুষ্টিত প্রায় সব ধরনের সবজি, মাছ, ডিম, পেঁয়াজ, কাঁচামরিচসহ অধিকাংশ নিত্যপণ্যের দাম বেড়েছে ব্যক্তিগত সফর সংক্ষিপ্ত করে দুপুরে দেশে ফিরছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন মোদীর আশ্বাসে থামছে না দেশব্যাপী আন্দোলন; অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোজ জনতা পার্টি ব্রাজিলের পণ্যের উপর আরোপিত শুল্ককে স্বেচ্ছাচারী ও অযৌক্তিক আখ্যা দিয়েছে ব্রাজিল

হোসেনি দালানে বোমা হামলা : জেএমবির ২ জনের কারাদণ্ড

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৭:২৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
  • ২৯৫ Time View

পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে ২০১৫ সালে পুরান ঢাকার হোসেনি দালানে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবি বোমা হামলার ঘটনায় করা মামলায় দুইজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে রায় দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার এই আদেশ দেন ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান। এই মামলায় ছয়জনকে খালাস দিয়েছেন আদালত।

কারাদণ্ড পাওয়া দুই আসামির একজন হলেন আরমান ওরফে মনির।

তাকে দশ বছর কারাদণ্ড দিয়েছেন। আরেক আসামি কবীর হোসেন ওরফে রাশেদ ওরফে আসিফের সাত বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। খালাস পাওয়া আসামিরা হলেন- আবু সাঈদ ওরফে সালমান, রুবেল ইসলাম ওরফে সুমন ওরফে সজীব, চান মিয়া, ওমর ফারুক, হাফেজ আহসান উল্লাহ মাহমুদ ও শাহজালাল।

এর আগে সকাল ১১টা ২৩ মিনিটে আসামিদের আদালতে তোলা হয়। এরপর ১১টা ৩৪ মিনিটে আসামিদের উপস্থিতিতে বিচারক রায় পড়া শুরু করেন।

২০১৫ সালের ২৩ অক্টোবর রাতে হোসেনি দালান এলাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে সেখানে জঙ্গিরা বোমা হামলা চালায়। ওই ঘটনায় রাজধানীর চকবাজার থানায় এসআই জালাল উদ্দিন মামলা করেন। প্রথমে মামলাটি চকবাজার থানার পুলিশ তদন্ত করে। পরে এর তদন্তের দায়িত্ব ডিবিতে হস্তান্তর করা হয়। তদন্ত শেষে ডিবি দক্ষিণের পরিদর্শক মো. শফিউদ্দিন শেখ ২০১৬ সালের অক্টোবরে ১০ জঙ্গিকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপর মামলাটি ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হয়।

২০১৭ সালের ৩১ মে ১০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর পর ওই আদালতে মামলার বাদী মো. জালাল উদ্দিন সাক্ষ্য দেন। এরপর ২০১৮ সালের ১৪ মে মামলাটি সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে বদলি হয়। ট্রাইব্যুনালে ১০ জনের সাক্ষ্য নেওয়া হয়। এরই মধ্যে অভিযোগপত্র ১০ আসামির মধ্যে জাহিদ হাসান ও মাসুদ রানার পক্ষে তাঁদের আইনজীবীরা আদালতে দাবি করেন, ওই আসামিরা নাবালক। এর সপক্ষে জন্মসনদ, পরীক্ষার সনদ জমা দেওয়া হয় ট্রাইব্যুনালে।

Tag :
জনপ্রিয়

জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান

হোসেনি দালানে বোমা হামলা : জেএমবির ২ জনের কারাদণ্ড

Update Time : ০৭:২৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২