ঢাকা ১২:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু

আমরা এক সেকেন্ডের জন্যও হাল ছাড়িনি: জেলেনস্কি

In this photo provided by the Ukrainian Presidential Press Office, Ukrainian President Volodymyr Zelenskyy addresses the nation in Kyiv, Ukraine, late Monday, March 7, 2022. (Ukrainian Presidential Press Office via AP)

অনলাইনে যুক্ত হয়ে মার্কিন কংগ্রেসে দেওয়া ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দেশের জনগণ এবং সৈন্যদের সাহসী লড়াইয়ের কথা তুলে ধরে বলেছেন, আমরা এক সেকেন্ডের জন্যও হাল ছেড়ে দেওয়ার কথা ভাবিনি। তিনি বলেন, রাজধানী কিয়েভে প্রত্যেকদিন ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে রাশিয়ান দখলদাররা। কিন্তু তারপরও আমরা হাল ছেড়ে দেওয়ার কথা ভাবতে পারিনি।

তিনি বলেছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ যুদ্ধের মুখোমুখি হয়েছে ইউক্রেন এবং গত আট বছর ধরে রাশিয়ার আগ্রাসন প্রতিহত করা হয়েছে। বুধবার ভার্চুয়ালি যুক্ত হয়ে মার্কিন কংগ্রেসে ইউক্রেনে রাশিয়ার চলমান আগ্রাসনের ব্যাপারে কথা বলেন জেলেনস্কি। এ সময় তিনি আবারও ইউক্রেনে ‘নো ফ্লাই জোন’ ঘোষণা এবং রাশিয়ার বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান।

ভাষণের শুরুতে কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আইনপ্রণেতাদের কাছে পরিচয় করিয়ে দেন। একইসঙ্গে তিনি জেলেনস্কির উদ্দেশে বলেন, ‘‘সাহসী নেতৃত্বের জন্য আপনার প্রতি কংগ্রেসের সহকর্মী সদস্যদের ‘মহান শ্রদ্ধা, এবং প্রশংসা’ রয়েছে।’’

রাশিয়ার আগ্রাসন থেকে দেশের জনগণকে রক্ষা করার জন্য আমেরিকান আইন প্রণেতাদের আরও কিছু করার আহ্বান জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। কংগ্রেসে দেওয়া ভাষণে তিনি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বিশ্বের ‘শান্তির নেতা’ হওয়ার অনুরোধ করেন।

Tag :

চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়

আমরা এক সেকেন্ডের জন্যও হাল ছাড়িনি: জেলেনস্কি

Update Time : ০৪:২৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৬ মার্চ ২০২২