ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু

মারিউপোল শহরের একটি আর্ট স্কুলের ওপর রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে

ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় মারিউপোল শহরের একটি আর্ট স্কুলের ওপর রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, অবরুদ্ধ মারিউপোল শহরের ওই স্কুল ভবনটিতে প্রায় ৪০০ লোক আশ্রয় নিয়েছিল।

বিবিসির খবরে বলা হয়েছে, এই আক্রমণের খবর কোনো স্বাধীন সূত্র থেকে নিশ্চিত করা যায়নি। ভবনটিতে নারী, শিশু ও বয়স্ক মানুষেরা আশ্রয় নিয়েছিলেন বলে বলা হচ্ছে।

ভবনটি ধ্বংস হয়ে গেলেও এতে কতজন হতাহত হয়েছে তা জানা যায়নি। মারিউপোলের কাউন্সিলও বলছে, কতজন নিহত হয়েছে তা তারা জানেন না।

মারিউপোল শহরটি একটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর এবং এটি এখন রুশ বাহিনী ঘিরে রয়েছে। এটি একটি গুরুত্বপূর্ণ বন্দর এবং এটি রুশ দখলে চলে গেলে – রাশিয়ার মূলভুমি থেকে শুরু করে লুহানস্ক ও দোনেৎস্ক হয়ে ক্রাইমিয়া পর্যন্ত একটি স্থল করিডোর তৈরি হয়ে যাবে।

মারিউপোল শহরে প্রায় ৩ লাখ লোক অবরুদ্ধ হয়ে আছে। নগরীর কেন্দ্রস্থলে রাস্তায় রাস্তায় এখন রুশ ও ইউক্রেনীয় সৈন্যদের মধ্যে লড়াই হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মারিউপোলের ওপর রুশ আক্রমণকে এমন এক ভয়াবহতা বলে অভিহিত করেছেন যা ‘শত শত বছর ধরে মানুষ মনে রাখবে।’

মারিউপোলের মেয়র ভাদিম বয়চেংকো বলেছেন, এ শহরের হাজার হাজার লোককে জোর করে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে – তবে এ খবরটিও স্বাধীন সূত্র থেকে নিশ্চিত করা যায়নি। সূত্র: বিবিসি

Tag :

চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়

মারিউপোল শহরের একটি আর্ট স্কুলের ওপর রুশ বাহিনী ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে

Update Time : ০৪:৩২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২০ মার্চ ২০২২