ঢাকা ০৬:৫২ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে সরকারের নাম ব্যবহার করে কোনো ধরনের অপকর্মে জড়ালে তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন যুক্তরাষ্ট্র সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী জাতিসংঘেও ভারত-পাকিস্তান উত্তেজনা, উত্তপ্ত বাক্য বিনিময় হরমুজ প্রণালির ওপর যুক্তরাষ্ট্রের ইতোমধ্যেই ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণ’ রয়েছে, ‘বিপুল পরিমাণ তেল’ যাচ্ছে: ট্রাম্প আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ২৭ সেপ্টেম্বর ২০২৬ ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

ফরিদপুরের নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীদের নিয়ে শিখন বিনিময় সভা অনুষ্ঠিত

  • মাহবুব পিয়াল
  • Update Time : ০৯:৩২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২
  • ২৮১ Time View

ফরিদপুর প্রতিনিধি :
“সুশাসনে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধির জন্য নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীদের সক্ষমতা বৃদ্ধিকরণ” নিয়ে ফরিদপুরে শিখন বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ফরিদপুর কবি জসিমউদ্দিন হলে দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় এবং বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) এর আয়োজন করে।
বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) এর প্রেসিডেন্ট এম হুমায়ন কবির এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) দিপক কুমার রায়। এসময় আরো বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ ও বীর মুক্তিযোদ্ধা আবুল ফয়েজ শাহেনেয়াজ।
এরআগে “সুশাসনে স্বচ্ছতা ও দায়বদ্ধতা বৃদ্ধির জন্য নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীদের সক্ষমতা বৃদ্ধিকরণ” এর বিষয় নিয়ে ১২৮ জন সরকারী কর্মকর্তা, নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীদের উপর চালিত জরিপ কার্যক্রমের প্রেজেন্টেশন করেন নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, এনটিভির জেলা প্রতিনিধি সঞ্জিব দাস, প্রফেসর জুহুর আহমেদ, রওনক ফারিয়া ও কমিশনার নাজনীন বেগম।

Tag :

নির্মাণাধীন স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে

ফরিদপুরের নাগরিক সমাজ ও গণমাধ্যমকর্মীদের নিয়ে শিখন বিনিময় সভা অনুষ্ঠিত

Update Time : ০৯:৩২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২