ঢাকা ০৬:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে এসএসসির ফল ১০ আগস্ট প্রস্তাবিত চুক্তির আওতায় হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ পাবে ইরান রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট রবীন্দ্রপ্রয়াণ ৮৫ বছর: এই দিনেই কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ থেকেজনসাধারণের জন্য উন্মুক্ত হলো জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর, যেভাবে পাবেন টিকিট দেশের বাজারে বড় ব্যবধানে বেড়েছে স্বর্ণের দাম আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি: ৬ আগস্ট ২০২৬ শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলার সুযোগ দেয়ায় বাংলাদেশ তীব্র ক্ষোভ প্রকাশ মাগুরায় ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

ক্ষোভে ফুঁসে উঠেছে ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়নের মানুষ, ঢাকার সঙ্গে ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৬:০৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫
  • ২৩৬ Time View

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এ সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসে উঠেছে ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়নের মানুষ।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে কয়েক হাজার মানুষ ভাঙ্গার পুকুরিয়া, মাধুপুর, মনসুরাবাদ, নওপাড়া, হামিরদী, সুয়াদি, ভাঙ্গা বাসস্ট্যান্ড ও রেললাইন এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করে। গাছ ফেলা ও টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করলে চারদিকে শত শত যানবাহন আটকা পড়ে। এতে উভয় পাশে ২০ থেকে ৩০ কিলোমিটার যানজট তৈরি হয় এবং ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

এর ফলে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার ভাঙ্গার ওপর দিয়ে ঢাকার সাথে ২১ জেলার পণ্য ও যাত্রীবাহী পরিবহণ চলাচল বন্ধ হয়ে যায়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার ৩০০ আসনের নতুন সীমানা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে ভাঙ্গার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনে যুক্ত করা হয়। এ সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার ৯ ঘণ্টা অবরোধের পর প্রশাসনের অনুরোধে কর্মসূচি স্থগিত করা হয়েছিল। তবে প্রশাসনের কাছ থেকে আশ্বাস না পেয়ে মঙ্গলবার থেকে লাগাতার অবরোধ শুরু করেছে এলাকাবাসী।

প্রতিবাদে অংশ নেওয়া স্থানীয় তফসির আলম মিঠু বলেন, ‘আমাদের প্রিয় দুটি ইউনিয়নকে আলাদা করার ষড়যন্ত্র চলছে। আমরা এটা কোনোভাবেই মানব না। আমাদের ইউনিয়নগুলোকে ভাঙ্গা আসনের মধ্যেই ফিরিয়ে দিতে হবে। দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, ‘ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল ও ঢাকা হাইওয়ে এক্সপ্রেসওয়ে সহ সব মহাসড়কে স্থানীয়রা বিক্ষোভ করছেন। ভাঙ্গা ইন্টারচেঞ্জ থেকে গোপালগঞ্জ মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড পর্যন্ত সড়ক অবরোধ করে তারা আন্দোলন চালাচ্ছেন।’

Tag :

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে এসএসসির ফল ১০ আগস্ট

ক্ষোভে ফুঁসে উঠেছে ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়নের মানুষ, ঢাকার সঙ্গে ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন

Update Time : ০৬:০৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫