ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩০ মে ২০২৬ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ বর্জ্য অপসারণে গাফিলতি, প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটির দুই কর্মকর্তা প্রত্যাহার ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী গাজার অন্তত ৭০ শতাংশ নিজেদের নিয়ন্ত্রণে নিতে সামরিক বাহিনীকে নির্দেশ দিয়েছেন নেতানিয়াহু

পুতিনের ক্ষমতা রাশিয়ার জনগণ নির্ধারণ করবে বাইডেন নয়

ইউক্রেনে হামলা করায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ক্ষমতায় থাকতে পারেন না’—মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এমন মন্তব্যের কড়া জবাব দিয়েছে রুশ সরকার।  ক্রেমলিন বলেছে—প্রেসিডেন্ট কে থাকবেন, কে থাকবেন না সে সিদ্ধান্ত নেবে রাশিয়ার জনগণ।  খবর বার্তা সংস্থা রয়টার্স ও এনডিটিভির।
বাইডেনের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বাইডেন কে? রাশিয়ার জনগণের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হয়।

প্রতিবেশী দেশ ইউক্রেনকে ন্যাটো জোটের অন্তর্ভুক্ত করা থেকে বিরত রাখার লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে। এছাড়া, ইউক্রেনের পূর্বাঞ্চলীয় স্বঘোষিত স্বাধীন প্রজাতন্ত্র ‘দোনেৎস্ক’ ও ‘লুহানস্ক’কে কিয়েভের প্রভাবমুক্ত করাও রাশিয়ার এ সামরিক অভিযানের অন্যতম ঘোষিত লক্ষ্য।

এদিকে, রাশিয়া ওই সামরিক অভিযান শুরু করার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একের পর এক রাশিয়ার প্রেসিডেন্টকে ব্যক্তিগত আক্রমণ করে যাচ্ছেন। তিনি চলতি মাসের গোড়ার দিকে ভ্লাদিমির পুতিনকে ‘যুদ্ধাপরাধী’ বলে উল্লেখ করেছিলেন।

এরপর গতকাল (শনিবার) পোল্যান্ডে আশ্রয় নেয়া ইউক্রেনের একদল শরণার্থীর সাথে কথা বলার সময় বাইডেন পুতিনকে ‘কসাই’ বলে আখ্যায়তি করেন। শরণার্থীদের সাথে সাক্ষাৎ শেষে তিনি এক বক্তব্যে রাশিয়ার ক্ষমতায় পরিবর্তন আনার আহ্বান জানান।

বাইডেন বলেন, প্রেসিডেন্ট পুতিন রাশিয়ার ক্ষমতায় টিকে থাকতে পারবেন না।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন তার রুশ সমকক্ষকে ‘যুদ্ধাপরাধী’ বলে যে কটূক্তি করেছিলেন তার জবাবে ক্রেমলিনের মুখপাত্র পেসকভ বলেছিলেন, বাইডেনের এ বক্তব্য ‘অগ্রহণযোগ্য ও ক্ষমার অযোগ্য’।

এর আগে স্থানীয় সময় শনিবার পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ইউক্রেনের শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ শেষে জো বাইডেন বলেন, পুতিন ক্ষমতায় থাকতে পারেন না।
Tag :

চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড়

পুতিনের ক্ষমতা রাশিয়ার জনগণ নির্ধারণ করবে বাইডেন নয়

Update Time : ০৫:০৫:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২