ঢাকা ১১:৪০ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই গাজী নজরুলকে বহিষ্কার করেছে জামায়াত ফরিদপুরে যাত্রা শুরু করল ‘পেয়ালা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট’ ফরিদপুরে নারীর মানসিক স্বাস্থ্য: সচেতনতা, সহমর্মিতা ও করণীয় বিষয়ক নন্দিতা সুরক্ষার কর্মশালা অনুষ্ঠিত মেসিকে নিয়ে আবারও নিজের ভালোবাসা প্রকাশ করলেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ উন্নতি করেছে বাংলাদেশ আমূল বদলে যাচ্ছে বাংলাদেশের পাসপোর্ট একনেকে ৮ প্রকল্প অনুমোদন, ব্যয় ১৪ হাজার কোটি টাকা হামে আরও ৬ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৮০০ ছাড়ালো ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি তুলে ধরেন রাহুল গান্ধী

প্রিপেইড মিটারের সার্ভার ডাউন; বিদ্যুৎহীন হাজার গ্রাহক

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) লিমিটেডের প্রিপেইড মিটারের সার্ভার ডাউন হয়ে গেছে। বুধবার (১৮ মে) দুপুর ১টার পর থেকে সার্ভারে জটিলতা থাকার কারণে প্রিপেইড মিটারে রিচার্জ করা যাচ্ছে না। ফলে বিদ্যুৎ ছাড়া দিন কাটাচ্ছেন।সর্বশেষ এ প্রতিবেদন লেখা পর্যন্তও সার্ভার সচল হয়নি।

ডেসকোর অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার (এআরও) কাফি বলেন, ডেসকো ইউনিফাইড মিটার এবং এএমএস প্রিপেইড মিটারের মাধ্যমে সংযোগ দিয়ে থাকে। সার্ভার ডাউনের কারণে ডেসকোর ইউনিফাইড মিটারগুলোতে রিচার্জ হচ্ছে না। ঘণ্টাখানেকের মধ্যে এই সমস্যা দূর হবে বলে আশা করা যাচ্ছে।

এদিকে সার্ভার ডাউনের কারণে রিচার্জ করতে না পারায় রাজধানীর যাত্রাবাড়ী, খিলগাঁও ও খিলক্ষেত এলাকার অনেকেই বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে ডেসকোর প্রধান কার্যালয়ের অভিযোগ কেন্দ্রের অপারেটর (০১৭৭৭৭৬০৪৩১) জানান, দুপুর ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে সার্ভার সচল হতে পারে বলে আমাদের জানানো হয়েছে। রিচার্জের জন্য গ্রাহকদের সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এদিকে প্রায় ঘণ্টাখানেক সার্ভার কাজ না করায় ভোগান্তিতে পড়েছেন প্রিপেইড গ্রাহকরা। যাদের মিটারে ব্যালেন্স শেষ, এই প্রচণ্ড গরমে তারা বিদ্যুৎহীন অবস্থায় আছেন। আবার যাদের ব্যালেন্স প্রায় শেষের দিকে তারাও আছেন শঙ্কায়।

Tag :
জনপ্রিয়

হোটেলকক্ষের গোপন ক্যামেরা শনাক্ত করুন মোবাইল দিয়েই

প্রিপেইড মিটারের সার্ভার ডাউন; বিদ্যুৎহীন হাজার গ্রাহক

Update Time : ০১:২৭:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২