ঢাকা ১২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি ইরানে থাকা মার্কিন নাগরিকদের দেশটি ছাড়ার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের ভার্চ্যুয়াল দূতাবাস

সৌদি সরকারের অনুমোদন সাপেক্ষেহজে যেতে পারবেন আরও ২৪১৫ জন

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০২:০৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
  • ৩০২ Time View

সৌদি সরকারের অনুমোদন সাপেক্ষে চলতি মৌসুমে দুই হাজার ৪১৫ জন হজযাত্রীর কোটা বাড়িয়েছে সরকার।

বুধবার (২২ জুন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে সৌদি আরবের হজ কাউন্সিলের কাছে পাঠানো এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, হিজরি ১৪৪৩ বা ২০২২ সনের হজ মৌসুমের জন্য রাজকীয় সৌদি সরকার বাংলাদেশের জন্য বরাদ্দ করা অতিরিক্ত ২ হাজার ৪১৫ জন হজযাত্রীর কোটা দেশটির সরকার গ্রহণ করেছে।

চিঠিতে বরাদ্দপ্রাপ্ত ওই অতিরিক্ত ২ হাজার ৪১৫ জন হজযাত্রীর কোটার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১১৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় অবশিষ্ট ২ হাজার ৩০০ জনের কোটা নির্ধারণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হজ কাউন্সিলরকে অনুরোধ জানানো হয়।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার জন। অন্যদিকে, বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৫৮৫ জন ছিলো। কোটা বাড়ার পর এখন বাংলাদেশ থেকে সরকারিভাবে ৪ হাজার ১১৫ জন ও বেসরকারিভাবে ৫৫ হাজার ৮৮৫ জন হজ করতে যেতে পারবেন।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন থেকে শুরু হয়েছে। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট আগামী ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই আর শেষ হবে ৪ আগস্ট।

Tag :

স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার

সৌদি সরকারের অনুমোদন সাপেক্ষেহজে যেতে পারবেন আরও ২৪১৫ জন

Update Time : ০২:০৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২