ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত প্রায় ৩৯ হাজার যাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন

পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত প্রায় ৩৯ হাজার যাত্রী বাংলাদেশ থেকে সৌদি আরব পৌঁছেছেন।

হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিন থেকে জানা গেছে, শনিবার রাত ২টা পর্যন্ত ৩৮ হাজার ৮৮৯ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৩৫ হাজার ৫০৪ জন।

এ ছাড়া এখন পর্যন্ত ১০৮টি হজ ফ্লাইট সৌদি গেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৬১টি, সৌদি এয়ারলাইনসের ৪২টি ও ফ্লাইনাসের পাঁচটি।

উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ শুরু হওয়ার কথা রয়েছে। এবার বাংলাদেশ থেকে ৫৭ হাজার ৫৮৫ জন হজে মক্কায় যাওয়ার সুযোগ পাচ্ছেন।

Tag :

Update Time : ০৬:৫৯:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২