ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূতি উদযাপন সফল করতে প্রাক্তন ছাত্রদের সভা বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান

সালথা উপজেলা চেয়ারম্যান কারাগারে

ফরিদপুরের সালথা উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের অভিযোগে মামলার ঘটনায় সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরসহ ১০ জনকে কারাগারে প্রেরণ করেছে আদালত।

বুধবার (১৩ জুলাই) দুপুরে আসামী পক্ষের আইনজীবী এ্যাডভোকোট ইব্রাহিম হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়, ফরিদপুরের অতিরিক্ত চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের ৬ নং আমলী আদালতে আসামীরা হাজির হয়ে জামিন আবেদন করলে উক্ত আদালতের বিচারক তরুণ বাছাড় তাদের জামিন নামঞ্জুর করে  সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরসহ ১০ জন আসামিকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে রোববার (৯ জুলাই) দিনগত রাতে সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরকে প্রধান আসামী করে ৩৬ জনের নাম উল্লেখ করে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে হামলার ঘটনায় বীর মুক্তিযোদ্ধার স্ত্রী জয়গুন বেগম বাদী হয়ে সালথা থানায় একটি মামলাটি দায়ের করেন।

এদিকে এ ঘটনা‌র বিচার দাবী ক‌রে ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে সোমবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে বাংলাদেশ মু‌ক্তি‌যোদ্ধা সন্তান কমান্ড সালথা উপ‌জেলা শাখার আয়োজনে সালথা উপ‌জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ৮ জুলাই সন্ধ্যায় উপ‌জেলার গ‌ট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্ল্যার ওপর দুর্বৃত্তরা হামলা করে বলে অভিযোগ উঠে। এ সময় তিনি দৌঁড়ে বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বাড়িতে আশ্রয় নিলে হামলাকারীরা বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বসতবাড়ি ভাঙচুর ও লুটপাট চালায় ব‌লে অভিযোগ স্থানীয়‌দের। এ ছাড়া এলেম শেখ ও তার স্ত্রী জয়গুন বেগমকে মারপিট ক‌রে এবং এ‌তে তারা আহত হন ব‌লে অভিযোগ ওই মু‌ক্তি‌যোদ্ধা পরিবারের। পরবর্তীতে ঘটনার বিষয় উল্লেখ করে ৯ জুলাই জয়গুন বেগম সালথা উপজেলা চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বরসহ মোট ৩৬ জনকে আসামি করে সালথা থানায় মামলা করেন। আহত জাফর মোল্যা বর্তমানে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান করছেন।

Tag :

ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স

সালথা উপজেলা চেয়ারম্যান কারাগারে

Update Time : ০২:৫২:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২