ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে তারেক রহমান ও জুবাইদা রহমান ঘূর্ণিঝড় ‘অর্ণব’ নিয়ে নতুন বার্তা, কবে কোথায় আঘাত হানতে পারে আঘাত? সৌদির ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইন চালু, বিশ্ববাজারে কমলো দাম সেপ্টেম্বরের প্রথম ২১ দিনে দেশে ২.০৬ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা ফরিদপুরের সালথায় ‎বিএনপি কর্মী হত্যা : জামিনে এসে বাদী ও স্বাক্ষীদের হুমকি, বিচারের দাবিতে তিন মাসের সন্তান কোলে নিয়ে আদালতে চত্বরে নিহতের স্ত্রী জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাড়ল বাসভাড়া নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দল ইউনাইটেড রাশিয়া রেকর্ড সংখ্যক আসন পেয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

হজ পালন শেষে এ পর্যন্ত দেশে ফিরেছেন ৯ হাজার ৯৬৪ জন হাজি

সৌদি আরবে হজ পালন শেষে এ পর্যন্ত দেশে ফিরেছেন ৯ হাজার ৯৬৪ জন হাজি। রোববার রাত ২টা পর্যন্ত তারা দেশে এসেছেন। সৌদি আরবে বাংলাদেশ হজ অফিস এ তথ্য জানিয়েছে।

এদিকে হজ করতে গিয়ে এ বছর ২২ জন হজযাত্রী মারা গেছেন। এদের মধ্যে ১৫ জন পুরুষ ও সাতজন নারী।

হাজিরা গত ১৪ জুলাই থেকে দেশে ফিরতে শুরু করেন। শুরু থেকে এ পর্যন্ত ২৭টি ফিরতি ফ্লাইট এসেছে দেশে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১১টি, সৌদি এয়ারলাইন্সের ১৩টি, ফ্লাইনাস এয়ারলাইন্সের ৩টি।

৮ জুলাই পবিত্র হজ পালিত হয়েছে। এবার বিদেশ থেকে সাড়ে আট লাখসহ মোট ১০ লাখ মুসুল্লিকে নিয়ে হজ অনুষ্ঠিত হয়। ২০১৯ সালে সারাবিশ্ব থেকে প্রায় ২৫ লাখ মুসুল্লি হজে অংশ নিয়েছিলেন। কিন্তু এরপর করোনাভাইরাসের কারণে হজযাত্রীর সংখ্যা কমাতে বাধ্য হন সৌদি হজ কর্তৃপক্ষ।

উল্লেখ্য, এবার বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজ পালন করেছেন। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধি দলসহ এবার ১৬৫টি ফ্লাইটে হজে যান তারা। এরমধ্যে বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন, সৌদি এয়ারলাইনসের ২৩ হাজার ৯১৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে পাঁচ হাজার ৮৬৪ জন হজযাত্রী সৌদি গিয়েছিলেন।

Tag :

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

হজ পালন শেষে এ পর্যন্ত দেশে ফিরেছেন ৯ হাজার ৯৬৪ জন হাজি

Update Time : ০৫:৫৩:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২