ঢাকা ০১:০৭ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী সিরিক দ্বীপে হামলার জবাবে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে আইআরজিসি এক নজরে বিশ্ব সংবাদ: ৩১ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১ জুন ২০২৬ দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সোমবার দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু

ইউক্রেনকে আরও ৩০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

ছবি: সংগৃহীত

ইউক্রেনকে আরও ৩০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (২৪ আগস্ট) ইউক্রেনের ৩১তম স্বাধীনতা দিবসে এই ঘোষণা দেন বাইডেন।
একটি বিবৃতিতে বাইডেনের পক্ষ থেকে বলা হয়, আমি এখন পর্যন্ত আমাদের সবচেয়ে বড় নিরাপত্তা সহায়তা ঘোষণা করতে পেরে গর্বিত। নিরাপত্তা সহায়তা উদ্যোগের মাধ্যমে ইউক্রেনে প্রায় ২৯৮ কোটি ডলারের অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করা হবে।
মার্কিন প্রেসিডেন্ট ওই বিবৃতিতে আরও বলেন, ইউক্রেন যাতে দীর্ঘমেয়াদে আত্মরক্ষা চালিয়ে যেতে পারে তা নিশ্চিত করার জন্যই এই সহয়তা দেওয়া হবে। এতে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, আর্টিলারি সিস্টেমসহ বিভিন্ন অস্ত্র থাকবে।
ওই বিবৃতিতে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ইউক্রেনের প্রশংসা করেন বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আজ এবং প্রতিদিন আমরা ইউক্রেনের জনগণের পাশে আছি।
নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভের (ইউএসএআই) অধীনে অস্ত্রগুলো ইউরোপে আসতে কয়েক মাস সময় লাগতে পারে। কারণ, কোম্পানিগুলোকে এসব অস্ত্র কিনতে হবে। আনুষ্ঠানিক ঘোষণার আগে কোন কোন অস্ত্র এ চালানে থাকবে, তাতে পরিবর্তন আসতে পারে বলেও ওই কর্মকর্তা জানান।
গত ২৪ ফেব্রুয়ারি ভোরে ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। এ যুদ্ধ প্রাথমিকভাবে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে দীর্ঘমেয়াদি লড়াইয়ে রূপ নিয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে ইতিমধ্যে ইউক্রেনকে ১ হাজার ৬০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। সূত্র: এনডিটিভি
Tag :

শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল

ইউক্রেনকে আরও ৩০০ কোটি ডলারের সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

Update Time : ০৩:৫৪:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অগাস্ট ২০২২