ঢাকা ০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫৫ শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী সিরিক দ্বীপে হামলার জবাবে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে আইআরজিসি এক নজরে বিশ্ব সংবাদ: ৩১ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১ জুন ২০২৬ দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী

ভোট জালিয়াতির মামলায় সু চির তিন বছরের কারাদণ্ড

ভোট জালিয়াতির অভিযোগে করা মামলায় মিয়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থি নেতা অং সান সু চিকে তিন বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

শুক্রবার (২ সেপ্টেম্বর) জান্তার আদালত তাকে এ কারাদণ্ডাদেশ দেন। এ রায়ের মধ্য দিয়ে বিভিন্ন মামলায় সু চির কারাদণ্ডের মেয়াদ বেড়ে দাঁড়াল ২০ বছরে।

গত আগস্টে অং সান সুচিকে ছয় বছর কারাদণ্ডাদেশ দেন দেশটির সামরিক আদালত। এর আগেও দুর্নীতি, জান্তাবিরোধী আন্দোলনে উসকানি, করোনার বিধিনিষেধ এবং টেলিকমিউনিকেশন আইন লঙ্ঘনের অভিযোগে বিভিন্ন মামলায় সু চি’কে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়।

গত বছরের পহেলা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে বন্দি রয়েছেন ৭৭ বছর বয়সী সু চি। এর মধ্যদিয়ে দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা চরম আকার ধারণ করতে শুরু করে।

বার্তা সংস্থা এপির বরাতে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ কারাদণ্ডে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) ভবিষ্যৎ আরও ঝুঁকিতে পড়ল। ২০২৩ সালে জাতীয় নির্বাচনের প্রতিশ্রতি দেয়া জান্তা সরকার আগামী বছরের আগেই সু চির দলকে নিষিদ্ধ করার হুমকি দিয়ে রেখেছে।

২০২০ সালের নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয় শান্তিতে নোবেলজয়ী সু চির দল। পরের বছরের পয়লা ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী।

অভ্যুত্থানের কারণ হিসেবে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ভোটে স্থুল কারচুপির অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নিতে হয়েছে। যদিও স্বতন্ত্র নির্বাচন পর্যবেক্ষকরা ভোটে বড় কোনো কারচুপির প্রমাণ পাননি।

নির্বাচনে কারচুপির মামলায় সু চির পাশাপাশি আসামি করা হয় তার নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারের জ্যেষ্ঠ দুই সদস্যকে। তাদেরও তিন বছরের সাজা দেয়া হয়েছে।

Tag :

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ

ভোট জালিয়াতির মামলায় সু চির তিন বছরের কারাদণ্ড

Update Time : ০৯:৪৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২