ঢাকা ১০:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গাইলের গোপালপুরে রাইস মিলের ছাদ ধসে তিন শ্রমিকের মৃত্যু

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:২৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২
  • ২৫৬ Time View
টাঙ্গাইলের গোপালপুরে রাইস মিলের ছাদ ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন একজন।
রবিবার (০৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ডুবাইল এলাকায় একতা রাইস মিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাঈমুল ইসলাম, নুরুল ইসালাম ও নাজমুল ইসলাম। আহত এক জনের নাম বাবলু। তারা সবাই কুড়িগ্রামের অধিবাসী।
এক হাজার মন ওজনের একতা অটো রাইস মিল ভেঙ্গে ছাদের উপরে পড়ে। এ সময় ছাদ ধসে পড়ে। ভেতরে থাকা শ্রমিকরা ধংসস্তুপের নিচে চাপা পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। পরে গোপালপুর এবং ঘাটাইল ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করে। ধ্বংসস্তুপের নিচ থেকে এখন পর্যন্ত চার শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তুপের নিচে আরও শ্রমিক থাকতে পারে বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, দোতলা একতা রাইস মিলটি ছাদসহ ধসে পড়ে শ্রমিকদের ওপর। এ পর্যন্ত তিনজন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। ঘটনাস্থলটি পুলিশ ঘিরে রেখেছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
Tag :
জনপ্রিয়

টাঙ্গাইলের গোপালপুরে রাইস মিলের ছাদ ধসে তিন শ্রমিকের মৃত্যু

Update Time : ০৪:২৬:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৫ সেপ্টেম্বর ২০২২