ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণে নিহত ৫৫ শিশু রামিসা হত্যা: সোহেল রানা ও তার স্ত্রীর বিচার শুরু, সাক্ষ্যগ্রহণ আগামীকাল ঈদ উদযাপন শেষে সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী সিরিক দ্বীপে হামলার জবাবে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে আইআরজিসি এক নজরে বিশ্ব সংবাদ: ৩১ মে ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ১ জুন ২০২৬ দেশের বাজারে জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেলের দাম বাড়াল সরকার ত্রিমুখী কার্যক্ষমতাসম্পন্ন ক্যানসারের নতুন ইনজেকশন রোগীর টিউমার পুরোপুরিই নির্মূল করতে সক্ষম দেশের সামনে কঠিন ও গুরুত্বপূর্ণ সময় অপেক্ষা করছে, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে: প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে প্রত্যাবর্তনকেই এ সংকটের একমাত্র সমাধান: নরেন্দ্র মোদি

রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে প্রত্যাবর্তনকেই এ সংকটের একমাত্র সমাধান হিসেবে দেখছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) নয়াদিল্লির বাংলাদেশ হাউজে সংবাদ সম্মেলনে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এ তথ্য জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতীয় সরকার প্রধানের কাছে রোহিঙ্গাদের ব্যাপারে আলোচ্য তুলে ধরেন। এ সময় নরেন্দ্র মোদী পরিষ্কারভাবে বলেন, যে প্রত্যাবর্তনই একমাত্র সমাধান। সে লক্ষ্যে ভারত যতটুকু সম্ভব তারা কাজ করে যাচ্ছে।
শাহরিয়ার বলেন, তারা (ভারত) তাদের কমিটমেন্ট পুর্নব্যক্ত করেছেন। তারাও ওখানে বর্তমানে যে অভ্যন্তরীণ সমস্যাগুলো হচ্ছে তার ওপর দৃষ্টি রেখেছে। প্রত্যাবর্তনের যে আলোচনা (মিয়ানমারের সঙ্গে) একটা পর্যায়ে এসে থেমে গেছে। এটা যেন পুনরায় চালু হয় এ ব্যাপারে তারা তাদের অবস্থান থেকে সহযোগিতা করবে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান।
Tag :

ইসলামী ব্যাংকের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ

রোহিঙ্গাদের নিজ মাতৃভূমিতে প্রত্যাবর্তনকেই এ সংকটের একমাত্র সমাধান: নরেন্দ্র মোদি

Update Time : ০৩:৫৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ৭ সেপ্টেম্বর ২০২২