ঢাকা ০৯:৫০ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাশিয়ার ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র

রাশিয়ার ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। তাছাড়া ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকেও নিষেধাজ্ঞা আসছে।

সমরাস্ত্র-শিল্প কমপ্লেক্স ছাড়াও দুটি আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠান, আর্থিক খাতের তিনজন প্রধান নেতা, কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাদের পরিবারের সদস্য ও রুশ আইনসভার ২৭৮ জন সদস্যকে নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়েছে।

বাহির থেকে যেসব সংস্থা দেশটির সামরিক বাহিনীকে সহযোগিতা করবে এবং ইউক্রেনের অঞ্চল যুক্তকরণে যারা সমর্থন দেবে, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।

মস্কোর ঐতিহাসিক রেড স্কয়ারে এক উৎসবমুখর আয়োজনে ইউক্রেনের চার প্রদেশের নেতারা রাশিয়ায় যোগদান সম্পর্কিত নথিপত্রে সই করেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় পুতিন বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ‘লোভী’ ও ‘বিদ্বেষপূর্ণ’। তারা রাশিয়ার সমৃদ্ধি সহ্য করতে পারে না। এ কারণে তারা সবসময়ই চায় রাশিয়া ভেঙে টুকরো হয়ে যাক এবং আমরা যেন তাদের সামনে নতজানু হতে বাধ্য হই। রাশিয়াকে নিজেদের উপনিবেশ বানাতে চায় পশ্চিম, আর আমাদের বানাতে চায় তাদের দাস।

এদিকে রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এবং ইউক্রেনের নাগরিকদের পাশে দাঁড়াতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান বাইডেন।

সূত্র: বিবিসি।

Tag :

Update Time : ০৪:৪৯:২০ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২