ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে একজন অফ-ডিউটি ​​পুলিশ কর্মকর্তাসহ পাঁচজনকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে একজন অফ-ডিউটি ​​পুলিশ কর্মকর্তাসহ পাঁচজনকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মার্কিন অঙ্গরাজ্য নর্থ ক্যারোলিনার রাজধানী রেলিগে এ ঘটনা ঘটে।

শুক্রবার সকালে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এলোপাথাড়ি ছোড়া গুলিতে পুলিশ কর্মকর্তাসহ আরো দু’জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।

রয়টার্স বলছে, বৃহস্পতিবার বিকেল ৫টার পর শহরের নিউস রিভার গ্রিনওয়ে অথবা এর কাছাকাছি গোলাগুলির এই ঘটনা ঘটে। এর প্রায় তিন ঘণ্টা পরে পুলিশ একজন সন্দেহভাজনকে ‘একটি বাড়ির মধ্যে আটকাতে সক্ষম হয়’।

স্থানীয় মেয়র মেরি-অ্যান বাল্ডউইন বলেন, আমাদের আরো কিছু করতে হবে। আমেরিকায় এই নির্বোধ সহিংসতা বন্ধ করতে হবে। আমাদের অবশ্যই বন্দুক সহিংসতা মোকাবিলা করতে হবে।

মেয়র জানান, রাষ্ট্রীয় এবং স্থানীয় একাধিক আইনপ্রয়োগকারী সংস্থা ঘটনাটির তদন্তে অংশ নিয়েছে।

Tag :

Update Time : ০৪:৪১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২