ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৩ জনের মৃত্যু ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূতি উদযাপন সফল করতে প্রাক্তন ছাত্রদের সভা বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান

ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, ১০৫২টি সিসি ক্যামেরায় মনিটরিং

ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোটগ্রহণ। ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে। ঢাকার নির্বাচন ভবন থেকে সিসি টিভির মাধ্যমে তা পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ্জামান বলেন, ‘ফরিদপুর-২ আসনের উপনির্বাচন পর্যবেক্ষণের জন্য ১ হাজার ৫২ সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। শনিবার (৫ নভেম্বর) সকাল থেকে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনাররা নির্বাচন ভবন থেকে পর্যবেক্ষণ করবেন।’

তিনি বলেন, ‘কুমিল্লা সিটি করপোরেশন, ঝিনাইদহ পৌরসভা, গাইবান্ধা-৫ উপনির্বাচন, সিলেটের বিশ্বনাথ, চট্টগ্রামের ফটিকছড়ি, জামালপুরের হাজরাবাড়ী, দিনাজপুরের পার্বতীপুর পৌরসভা নির্বাচন সিসিটিভির মাধ্যমে সফলভাবে মনিটরিং কার্যক্রম পরিচালনার ধারাবাহিকতায় ফরিদপুর-২ উপনির্বাচন মনিটরিং করা হবে। ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত পরবর্তী সব নির্বাচন সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।’

যান চলাচলে নিষেধাজ্ঞা
ভোটের এলাকায় ৩ নভেম্বর (বৃহস্পতিবার) মধ্যরাত ১২টা থেকে ৬ নভেম্বর (রোববার) মধ্যরাত ১২টা পর্যন্ত মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। ৪ নভেম্বর (শুক্রবার) মধ্যরাত ১২টা থেকে ৫ নভেম্বর (শনিবার) মধ্যরাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে যন্ত্রচালিত যানবাহন। তবে সাংবাদিক, পর্যবেক্ষক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভোটগ্রহণ কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না। এছাড়া রিটার্নিং কর্মকর্তার অনুমিত সাপেক্ষে জরুরি পরিবহন চলাচল করতে পারবে।

ফরিদপুর-২ আসনটি নাগরকান্দা, সালথা ও সদরপুর উপজেলা নিয়ে গঠিত। এতে ভোটার রয়েছেন ৩ লাখ ১৮ হাজার ৪৭৯ জন। নির্বাচনে ১২৩ ভোটকেন্দ্রের ৮০৬টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হচ্ছে।

নির্বাচনে শাহাদাব আকবার লাবু চৌধুরী (আওয়ামী লীগ) ও জয়নুল আবেদীন বকুল মিয়া (বাংলাদেশ খেলাফত আন্দোলন) প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়।

Tag :

ফরিদপুরে ইবিএলের স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স

ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে, ১০৫২টি সিসি ক্যামেরায় মনিটরিং

Update Time : ০৩:৫০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২