ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আতশবাজিতে ফুটবল ভক্তদের স্বাগত জানালো আয়োজক দেশ কাতার

আবর বিশ্বে প্রথম ফিফা বিশ্বকাপ। এমন ইতিহাস গড়ার ক্ষণে অনন্য আতশবাজিতে ফুটবল ভক্তদের স্বাগত জানালো আয়োজক দেশ কাতার। শনিবার রাতে ফুটবলপ্রেমীদের স্বাগত জানাতে দোহার আকাশে ছিল আতশবাজির ঝলকানি।

মরুভূমির নিকষ আধার আকাশে ভেসে উঠল, কাতারে স্বাগত জানানোর বাণী। আলোকিত ড্রোনের সম্ভাষণ দোলা দিল, দোহায় জড়ো হওয়া লাখো ফুটবল ভক্তকে।

পারস্য উপসাগরের শান্ত কূলে, উষ্ণ সম্ভাষণের পর আতশবাজির কারসাজিতে, চমকিত হলো পুরো বিশ্ব। দোহার গগনচুম্বী অট্টালিকা পেরিয়ে, বর্ণিল আভা ছড়িয়ে আতশবাজিগুলোর আকাশে মিলিয়ে যাওয়া যেন, ইতিহাস রচনার পূর্বাভাস। ব্যতিক্রমী এমন আলোর ঝলকানি আগে দেখা যায়নি।

এদিকে দোহায় যখন বিমোহিত হচ্ছিলেন দর্শকরা, তখন মাদ্রিদে চলছিল কাতারকে লালকার্ড দেখানোর মহরত। অভিবাসী শ্রমিকদের প্রতি বৈরী আচরণের প্রতিবাদে, স্প্যানিশ অ্যাক্টিভিস্টরা সমালোচনায় মত্ত হন, কাতার কর্তৃপক্ষের।

এ প্রসঙ্গে আর্জেন্টাইন ফুটবলভক্ত মাইর্তন বাচিল জানালেন, আতশবাজি আশ্চর্যজনক ছিল; আমি এই আতশবাজি কখনো দেখিনি। আমি এই রকম ২৫টি ইভেন্টে ছিলাম, দ্য প্লেয়ার্স, অগাস্টা মাস্টার্স, ওপেন চ্যাম্পিয়নশিপ এবং আমি রিও এবং টোকিওতে অলিম্পিক গেমসে ছিলাম, সর্বশেষ রাশিয়ায় বিশ্বকাপেও। কিন্তু আমি পৃথিবীর কোনো জায়গায় এই আতশবাজি দেখিনি।

উল্লেখ্য, আর মাত্র কয়েক ঘন্টা পর শুরু বিশ্বকাপের ২২তম আসর। খেলা শুরু হওয়ার ২ ঘণ্টা আগে শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। নানা আয়োজনে সাজানো হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। দোহার আল বায়াত স্টেডিয়ামে ৬০ হাজার দর্শক এ অনুষ্ঠান সরাসরি দেখতে পারবেন। অনুষ্ঠান ঘিরে ইতোমধ্যে সাজ সাজ রব দোহায়।

Tag :

Update Time : ১১:১৫:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ নভেম্বর ২০২২