ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করলে সৌদি আরবের সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস ইরানের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরের গাজার মতো সামরিক অভিযান চালানোর আহ্বান ইসরায়েলি নিরাপত্তামন্ত্রী কে হতে যাচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সদ্যবিদায়ি রাষ্ট্রপতি আগামী রবিবার সপরিবারে বঙ্গভবন ছাড়বেন জামায়াতে ইসলামী ফেরেশতাদের দল নয়, আমরা মানুষ আমাদেরও ভুল ত্রুটি হয়: শফিকুর রহমান পদত্যাগপত্রে কি লিখেছেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

মির্জা ফখরুল-আব্বাসকে সিএমএম আদালতে হাজির করা হয়েছে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:৩৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২
  • ২৫৮ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়েছে।

শুক্রবার (৮ ডিসেম্বর) বিকাল ৪ টা ১০ মিনিটে গোয়েন্দা পুলিশের একটি প্রিজন ভ্যানে তাদেরকে আনা হয়।

এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা কোর্ট চত্বরে মিছিল করতে শুরু করেন।

এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে আদালত তোলাকে কেন্দ্র করে আদালত এলাকায় ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

আদালতে দায়িত্বরত লালবাগ জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. মুহিত কবীর সেরনিয়াবাত জানান, আদালতে যেন কোন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য আমরা আদালত প্রাঙ্গনে বাড়তি নিরাপত্তার জোরদার করা হয়েছে। আমরা আমাদের তরফ থেকে সর্বোচ্চ সর্তকতা অবলম্বন করেছি।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গ্রেপ্তার দেখিয়েছে ডিবি। এ বিষয়ে ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে এসেছিলাম। জিজ্ঞাসাবাদ শেষে বুধবারের ঘটনায় তাদের নির্দেশদাতা হিসেবে গ্রেপ্তার করেছি।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের তুলে নিয়ে যাওয়া হয় বলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান।

Tag :
জনপ্রিয়

দ্রুত রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে

মির্জা ফখরুল-আব্বাসকে সিএমএম আদালতে হাজির করা হয়েছে

Update Time : ১০:৩৯:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২