ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর দেশে ফেরার রোডম্যাপ জানাবেন শেখ হাসিনা বাল্টিক অঞ্চলে উত্তেজনা বাড়ার মধ্যে ন্যাটোকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি : ১ অক্টোবর ২০২৬ ফরিদপুরে দুর্গাপূজায় নিশ্ছিদ্র নিরাপত্তা: শতভাগ সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করার নির্দেশ পুলিশ সুপারের মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা জাহরা প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন বিকেলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজকের নামাজের সময়সূচি :৩০ সেপ্টেম্বর ২০২৬

২৪ ডিসেম্বর আপনাদের গণমিছিল কর্মসূচি বাইরে করেন: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ১০:০৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২
  • ২৪২ Time View

বিএনপিকে ঢাকায় গণমিছিল না করার অনুরোধ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘২৪ ডিসেম্বর আমাদের জাতীয় সম্মেলন, আমরা তাদের (বিএনপি) অনুরোধ করবো; ঢাকা শহরে অহেতুক সংঘাতের উসকানি দেবেন না। সারা দেশ থেকে আমাদের নেতাকর্মীরা আসবে, আমরা সংঘাত চাই না। সে কারণে আপনাদের গণমিছিল কর্মসূচি বাইরে করেন।’

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন উপলক্ষে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, এসব বিষয় নিয়ে কূটনীতিকরা সংঘাতের আশঙ্কা করছেন। সংঘাত এরিয়ে চলতে হবে। ২৪ ডিসেম্বরকে ঘিরে কোনো উস্কানি না দিতে বিএনপির প্রতি অনুরোধ জানান তিনি।

১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশে ৭ মার্চের চেয়ে বেশি লোক হয়েছে বিএনপি নেতাদের এমন দাবির পরিপেক্ষিত তিনি বলেন, বিএনপি নেতারা পাগল হয়ে গেছে। ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশ ছিল সুপার ফ্লপ। এদিন সারাদেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা সব ওয়ার্ড থানায় পরা মহল্লার অবস্থান নিয়েছিল। যাতে করে দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা করতে না পারে।

কাদের বলেন, বিএনপির ১০ দফা দাবির মধ্যে নতুন কিছু দেখছি না। পুরনো কথা। বিএনপি দাবি জনগণের কাছেও কোনো দাম নেই। কারণ জনগণ বাঁচতে চায়। বাংলাদেশের প্রবৃদ্ধি আবারও বাড়তে শুরু করেছে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি যা চেয়েছে তার কিছু করতে পারেনি। বিএনপি ১০ ডিসেম্বর বলছিল সরকারকে লাল কার্ড দেখাবে কিন্তু জনগণ তাদের লাল কার্ড দেখিয়েছে।

Tag :

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

২৪ ডিসেম্বর আপনাদের গণমিছিল কর্মসূচি বাইরে করেন: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক

Update Time : ১০:০৪:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ ডিসেম্বর ২০২২