ঢাকা ১২:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম

শীতে কাঁপছে পঞ্চগড় ও চুয়াডাঙ্গা, তাপমাত্রা নেমে ৯ ডিগ্রিতে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৫:৩৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২
  • ২৬২ Time View

শীতের প্রথম মৃদ্যু শৈতপ্রবাহ শুরু হয়েছে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায় ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ফলে কুয়াশা আর শীতে নাকাল এ অঞ্চলের বাসিন্দারা।

পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। গত দিনের থেকে কমেছে তাপমাত্রা। কুয়াশা আর শীতে নাকাল উত্তরের জনপদ। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে মানুষ।

তেঁতুলিয়া আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯ টায় জেলায় তাপমাত্রা ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। শুক্রবার সকাল ৯টায় রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তবে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৫ ডিগ্রি রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়।

শনিবার আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ড ও কক্সবাজারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার বেলা ১০টা ৩০ মিনিট থেকে পরের ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে। আজ সকাল ৬টায় ঢাকার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ।

এছাড়া অধিদফতর থেকে জানা যায়, দক্ষিণ বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন এলাকার লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৫ মিনিটে।

Tag :

একনেক সভায় ১০ প্রকল্প অনুমোদন

শীতে কাঁপছে পঞ্চগড় ও চুয়াডাঙ্গা, তাপমাত্রা নেমে ৯ ডিগ্রিতে

Update Time : ০৫:৩৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২