ঢাকা ০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ৮ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৯ জুন ২০২৬ ‘ফেসবুক থেকে ক্ষতিকর কনটেন্ট অপসারণে বাধ্য করতে আইন সংশোধন হচ্ছে’ ফরিদপুরে বিসিআইসি বাফার গুদামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন চৌধুরী নায়াব ইউসুফ নয়া দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৪ দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু দেশে হাম ও উপসর্গ নিয়ে একদিনে ৮ শিশুর মৃত্যু প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয় হামে শিশু মৃত্যু: ইউনূস ও নূর জাহানসহ ৫ জনের বিরুদ্ধে মামলা নেননি আদালত

প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার স্থগিত করা ফলাফল বুধবার (০১ মার্চ) পুনরায় প্রকাশিত হবে

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৪:৫২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩
  • ২৩৫ Time View
প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার স্থগিত করা ফলাফল বুধবার (০১ মার্চ) পুনরায় প্রকাশিত হবে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াতের সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, কারিগরি ত্রুটির কারণে প্রাথমিক বৃত্তি ২০২২ এর ফলাফল পুনঃযাচাইয়ের প্রয়োজনীয়তা অনুভূত হওয়ায় অদ্য প্রকাশিত প্রাথমিক বৃত্তির ফলাফল স্থগিত করা হলো। বুধবার (০১ মার্চ) অপরাহ্নে পুনরায় এ ফলাফল প্রকাশিত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশ করা হবে।
এদিকে মঙ্গলবার দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এ ফলাফল প্রকাশ করেন। ফল প্রকাশের চার ঘণ্টার মাথায় তা স্থগিত করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে অধিদপ্তরের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হলেও বিকেল থেকে তা আর পাওয়া যাচ্ছে না।
Tag :

প্রায় ১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে কিউবার উত্তর-পশ্চিম উপকূলে

প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার স্থগিত করা ফলাফল বুধবার (০১ মার্চ) পুনরায় প্রকাশিত হবে

Update Time : ০৪:৫২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৩