ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩ জুন ২০২৬ আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

তাইওয়ান প্রণালীর সংবেদনশীল মধ্যরেখা অতিক্রম করেছে চীনের ৪২টি যুদ্ধবিমান

তাইওয়ান প্রণালীর সংবেদনশীল মধ্যরেখা অতিক্রম করেছে চীনের ৪২টি যুদ্ধবিমান। একইসঙ্গে তাইওয়ানের আশেপাশে তিনদিনের সামরিক মহড়া শুরু করেছে চীন।

চীনের হুমকি উপেক্ষা করে সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে যায় তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। পাশাপাশি হাউজ অব রিপ্রেজেন্টেটিভের স্পিকার কেভিন ম্যাকার্থির সঙ্গে বৈঠক করেছেন। শনিবার ১০ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন তিনি। এরপরেই চীনের পক্ষ থেকে এমন পদক্ষেপের খবর এলো।

গত বছরের আগস্টের শুরুতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি যখন তাইওয়ান সফর করেন, সেসময়ও তাইওয়ানকে ঘিরে সামরিক মহড়া চালায় চীনের সামরিক বাহিনী। এবার তাইওয়ানের প্রেসিডেন্টের যুক্তরাষ্ট্র সফরের শেষে মহড়া চালাচ্ছে চীন। তাইওয়ানের প্রেসিডেন্ট এবার ক্যালিফোর্নিয়ায় গিয়ে মার্কিন হাউসের স্পিকার ন্যান্সি পেলোসির সঙ্গে বৈঠক করেন।

চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি’র (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কমান্ড মহড়ার ঘোষণা দিয়েছে জানিয়েছে সিএনএন বলছে, শনিবার শুরু হওয়া এ মহড়া আগামী সোমবার (১০ এপ্রিল) পর্যন্ত চলবে।

তাইওয়ানের উত্তর, দক্ষিণ ও পূর্ব সীমান্তের জলরাশির আকাশসীমায় চীনের যুদ্ধবিমানগুলো মহড়ায় অংশ নেয়ার কথা রয়েছে। পিএলএ’র ইস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র সিনিয়র কর্নেল শি ইয়ি শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানান।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার বলেছে, তারা তাইওয়ান প্রণালীতে ৪২টি চীনা যুদ্ধবিমান শনাক্ত করেছে। একইসঙ্গে আরও আটটি চীনা জাহাজ শনাক্তের কথা জানায় তাইওয়ানের মন্ত্রণালয়।

এছাড়া তাইওয়ানের মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, চীন সাই ইং-ওয়েনের মার্কিন সফরকে সামরিক মহড়ার জন্য অজুহাত হিসেবে ব্যবহার করছে। তাদের এ মহড়া আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। সূত্র: সিএনএন ও ব্লুমবার্গ

Tag :
জনপ্রিয়

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি

তাইওয়ান প্রণালীর সংবেদনশীল মধ্যরেখা অতিক্রম করেছে চীনের ৪২টি যুদ্ধবিমান

Update Time : ০৫:১৭:০৫ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩