ঢাকা ১২:৪৪ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩ জুন ২০২৬ আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত বাবা-মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ

এক নজরে বিশ্ব সংবাদ: ২ জুন ২০২৬

এক নজরে বিশ্ব

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে দ্য পদ্মা২৪.কম এর পাঠকদের জন্য-

আমি সব জানি: ‘বাংলাদেশে একটি বড় হত্যাকাণ্ড’ সম্পর্কে মমতা
বাংলাদেশে একটি ‘বড় হত্যাকাণ্ড’ সম্পর্কে সব জানেন বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তার দাবি, এর সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা ছিল। এমনকি এই হত্যা মামলার আসামিরা পশ্চিমবঙ্গে গ্রেফতার হলে সেই খবর চেপে রাখতে খোদ ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফোন করেছিলেন মমতার কাছে।

ভারতে ভিসার নিয়মে বড় পরিবর্তন, বিদেশিদের জন্য যা জানা জরুরি
ভারতে অবস্থানরত অথবা দেশটিতে গমনেচ্ছু বিদেশি নাগরিকদের জন্য ভিসার নিয়মে বড় পরিবর্তন এনেছে দেশটির সরকার। নতুন নিয়ম অনুযায়ী, কোনো বিদেশি নাগরিক ১৮০ দিন মেয়াদের ভিসা নিয়ে ভারতে প্রবেশ করার পর যদি অবস্থানকাল বাড়াতে চান, তবে তাকে নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই নিবন্ধন করতে হবে।

চ্যাটজিপিটির বিরুদ্ধে গুরুতর অভিযোগ, আমেরিকায় মামলা
জনপ্রিয় এআই চ্যাটবট চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগে মামলা করেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য। চ্যাটবটের নিরাপত্তা ত্রুটি এবং ত্রুটিপূর্ণ ডিজাইনের অভিযোগ এনে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো অঙ্গরাজ্য হিসেবে এই আইনি পদক্ষেপ নিল ফ্লোরিডা।

বিশ্বের প্রায় অর্ধেক সিগারেট বিক্রি হয় যে দেশে
২০১২ সালের এক উষ্ণ বসন্তের দিনে বেইজিংয়ে বিল গেটসের সঙ্গে বৈঠক করেছিলেন চীনের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠক শেষে কক্ষ থেকে বের হওয়ার সময় তাদের আলোচনার মোড় ঘোরে ধূমপানের দিকে। আলোচনা হওয়াটাই স্বাভাবিক, কারণ বিশ্বের মোট উৎপাদিত ও বিক্রিত সিগারেটের প্রায় অর্ধেকই একা ব্যবহার করে চীন।

তুমি পাগল হয়ে গেছো, সবাই তোমাকে ঘৃণা করে: নেতানিয়াহুকে ট্রাম্প
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে সম্পর্কে তিক্ততা শুরু হয়েছে। সোমবারের এক ফোনকলে প্রেসিডেন্ট ট্রাম্প নেতানিয়াহুর ওপর ক্ষিপ্ত হয়েছেন বলে জানা গেছে। তিনি নেতানিয়াহুকে ‘পুরোপুরি পাগল’ বলে অভিহিত করেছেন এবং বলেছেন সবাই ‘ইসরায়েলকে ঘৃণা করে’।

ট্রাম্পের কথা শুনছেন না নেতানিয়াহু, লেবাননে ইসরায়েলের হামলা চলছেই
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথা শুনছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করেই লেবাননে আবারও প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। দক্ষিণ লেবাননে চালানো ইসরায়েলি বাহিনীর এই সর্বশেষ হামলায় অন্তত আটজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।

পুতিন একজন যুদ্ধাপরাধী-পরাজিত ব্যক্তি: ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিগা বলেছেন, রাশিয়ার হামলা এটাই প্রমাণ করে যে পুতিনের হাতে ‌‘সন্ত্রাস ছাড়া আর কোনো তাস নেই। মঙ্গলবার ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কিয়েভ ও অন্যান্য শহরে রাশিয়ার হামলা এটাই প্রমাণ করে যে, ইউক্রেনে বছরের পর বছর ধরে চলা আগ্রাসনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সামরিক বিকল্প ফুরিয়ে আসছে।

সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) প্রেস অফিসে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার পর গণমাধ্যমের প্রবেশাধিকার সীমিত করার ক্ষেত্রে এটাই পেন্টাগনের সর্বশেষ পদক্ষেপ। খবর আল জাজিরার।

ইউক্রেনে রাতভর রাশিয়ার হামলা, নিহত ৫
রাতভর রাশিয়ার বড় ধরনের হামলায় ইউক্রেনে পাঁচজন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছে। দনিপ্রোতে চারজন নিহত এবং ১৬ জন আহত হয়েছে। মঙ্গলবার ভোরে রাশিয়ার হামলায় কিয়েভেও একজন নিহত হয়েছে এবং আরও অন্তত ২০ জন আহত হয়েছে।

পশ্চিমবঙ্গে ফের বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম
কলকাতাসহ পুরো পশ্চিমবঙ্গেই ফের বাণিজ্যিক গ্যাসের দাম বাড়লো। ১৯ কেজি বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৫৩ দশমিক ৫০ রুপি বৃদ্ধি পেয়ে ৩ হাজার ২৫৫ দশমিক ৫০ রুপিতে দাঁড়িয়েছে।

Tag :

রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি

এক নজরে বিশ্ব সংবাদ: ২ জুন ২০২৬

Update Time : ০৫:০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬