ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু ফরিদপুরে ‘বেতাল সুরে মাটির গান লোক উৎসব-২০২৬’ অনুষ্ঠিত ফরিদপুরের ঐতিহ্যবাহী ময়েজউদ্দিন হাই স্কুলের শতবর্ষপূতি উদযাপন সফল করতে প্রাক্তন ছাত্রদের সভা বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলবেন মেসি, প্রকাশ হলো জার্সির ছবি আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা আজ থেকে শুরু হামের বিশেষ টিকা ক্যাম্পেইন চলমান সংঘাত অবসান এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে সাত দিনের একটি রূপরেখা দিয়েছে ইরান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি বাজার পরিস্থিতিকে আরেক দফা উসকে দিয়েছে আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ফরিদপুরের সালথায় অগ্নিকান্ডে ৮টি ঘর ভস্মীভূত

মাহবুব পিয়াল,প্রতিনিধি ফরিদপুর : ফরিদপুরের সালথায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে এক ভিক্ষুকসহ চার দিনমজুরের বসতবাড়ি। আগুনে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন এসব অসহায় ক্ষতিগ্রস্তরা।

শুক্রবার (১৪ এপ্রিল) রাত ১০টার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সালথা ও নগরকান্দা ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে সব পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী মো. নাঈম মুন্সী জানান, শুক্রবার রাত ১০টার দিকে মাঝারদিয়া গ্রামের ভিক্ষুক কৈতুরী বেগমের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই তা আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও ততক্ষণে কৈতুরী বেগমসহ দিনমজুর হাবিবুর রহমান, জাফর মোল্যা, জিল্লু শেখ ও আবুল খায়েরের পাঁচটি টিনের বসতঘর ও তিনটি রান্নাঘর সম্পন্ন পুড়ে ছাই হয়ে যায়।

ফায়ার সার্ভিস স্টেশন লিডার মো. দেলোয়ার হোসেন বলেন, খবর পাওয়া মাত্রই দ্রুত ঘটনাস্থলে গিয়ে সালথা ও নগরকান্দার চার ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে।

Tag :

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু

ফরিদপুরের সালথায় অগ্নিকান্ডে ৮টি ঘর ভস্মীভূত

Update Time : ০৩:৪৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১৫ এপ্রিল ২০২৩