ঢাকা ০৪:১৬ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩ জুন ২০২৬ আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫ ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

যুদ্ধের মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আচমকা ইউক্রেন গেলেন

যুদ্ধের মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আচমকা ইউক্রেন গেলেন। তিনি ইউক্রেনের দখল করা লুহানস্ক ও খেরসন অঞ্চল পরিদর্শন করেছেন।
মঙ্গলবার (১৮ এপ্রিল) ক্রেমলিনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে কবে ও কখন তিনি অধিকৃত দুই অঞ্চল পরিদর্শনে গেছেন তা ক্রেমলিন সুনির্দিষ্টভাবে জানায়নি। খবর আনাদোলুর।
মঙ্গলবার ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, পুতিন দক্ষিণ খেরসন অঞ্চলে একটি সামরিক কমান্ডের বৈঠকে যোগ দিয়েছিলেন।
বৈঠকে তিনি সেনাবাহিনী ও বিমানবাহিনীর কমান্ডারদের কাছে থেকে জাপোরিঝিয়া ও দিনিপার অঞ্চলের বর্তমান যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত শুনেছেন। তবে কবে এই বৈঠক হয়েছে সেটি জানায়নি ক্রেমলিন।
এ ছাড়া রুশ প্রেসিডেন্ট ইউক্রেনের পূর্ব লুহানস্ক অঞ্চলে ন্যাশনাল গার্ডের সদর দপ্তরও পরিদর্শন করেছেন বলে ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে।
পুতিনের এই সফরের একটি ভিডিও প্রকাশ করেছে ক্রেমলিন। ভিডিওতে পুতিনকে হেলিকপ্টারে করে লুহানস্কে যেতে দেখা গেছে। এর আগে গত রোববার চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুর সঙ্গে মস্কোতে বৈঠক করেছেন পুতিন।
গত বছরের সেপ্টেম্বরে ইউক্রেনের চারটি অঞ্চল নিজেদের দখলে নেয় রুশ বাহিনী। এর মধ্যে খেরসন ও জাপোরিঝিয়া রয়েছে। তবে কোনো অঞ্চলই পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেনি রাশিয়া। পুতিনের বাহিনীর এই দখলীকরণকে ‘অবৈধ’ বলে নিন্দা করেছে ইউক্রেন ও তার মিত্র দেশগুলো।
গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর পর পরই খেরসন দখল করেছিল রুশ বাহিনী। তবে নভেম্বরে ইউক্রেন বাহিনীর পাল্টা আক্রমণের মুখে তারা খেরসন থেকে পিছু হটতে বাধ্য হয়েছিল। এখন রুশ সেনারা দিনিপার নদীর অন্য পাড়ে তাদের অবস্থার শক্তিশালী করেছে।
এর আগে গত ১৮ মার্চ অধিকৃত ইউক্রেনের মারিউপোল অঞ্চলে পরিদর্শনে গিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন। ওই সময় হেলিকপ্টারে করে মারিউপোলে ঢোকেন তিনি। এরপর গাড়িতে করে শহরটির বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান।
Tag :

দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা

যুদ্ধের মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আচমকা ইউক্রেন গেলেন

Update Time : ০২:০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ এপ্রিল ২০২৩