ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঢাকায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস স্কুল ভর্তিতে প্রার্থী বাছাইয়ে আরো নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার জ্বালানি তেল পাচার রোধ এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি অব্যাহত রাখতে সরকারের তেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু ইউএনজিএ ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্য হারে কমেছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানে নতুন করে বড় ধরনের হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে: তেহরান কোথাও গভীর ভালোবাসা, কোথাও বিশ্বাসভঙ্গের বেদনা, আবার কোথাও রয়েছে আক্ষেপ, ক্ষোভ ও আত্মসম্মান;উদ্ধার মরিয়মের রেখে যাওয়া শেষ চিঠি

ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে পালিত হলো পবিত্র লাইলাতুল কদর

ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে হাজার রাতের চেয়ে শ্রেষ্ঠ পবিত্র লাইলাতুল কদর।

সোমবার ইফতারের পর থেকেই ধর্মপ্রাণ মুসল্লিরা মসজিদে মসজিদে ইবাদতের জন্য ভিড় করতে শুরু করেন।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ছিল মুসল্লিদের উপচে পড়া ভিড়। সবে কদরে ইবাদত বন্দেগি করতে পেরে উচ্ছাসিত মুসল্লিরা। এছাড়াও হাইকোর্ট জামে মসজিদ, পল্টন জামে মসজিদ, চক বাজার মগবাজার জামে মসজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে মুসল্লিদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

মসজিদের ইমামগণ শবে কদরের রাত উপলক্ষে বিশেষ বয়ান দেন। তারা শবে কদরের রাতের ফজিলত বর্ণনা করেন। নামাজ শেখে বিশেষ মোনাজাতে দেশের শান্তি ও কল্যাণ কামনা করেন তারা।

আবার মসজিদে নামাজ আদায়ের পর অনেকেই স্বজনদের কবর জিয়ারতের উদ্দেশে হাজির হন আজিমপুর কবরস্থানে। সেখানে তারা কবরস্থানে গিয়ে স্বজনদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেছেন।

এ রাতে মুসল্লিরা নফল নামাজ আদায়, জিকির-আসকার, দান-খয়রাত, পবিত্র কুরআন তেলাওয়াত, দরুদ শরিফ পাঠ করে নিজেদের পাপমোচন ও প্রয়াত বাবা-মা এবং আত্মীয়-স্বজনের রুহের মাগফিরাত কামনা করেন।

Tag :

ঢাকায় বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস

ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সারাদেশে পালিত হলো পবিত্র লাইলাতুল কদর

Update Time : ০২:২৬:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ এপ্রিল ২০২৩