ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ধেয়ে আসছে জলবায়ুর চরম রূপ ‘এল নিনো’ দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২ জুন ২০২৬ আজকের নামাজের সময়সূচি: ৩ জুন ২০২৬ আমি সেই নামটা বলতে চাইছি না, বললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে: হাদি হত্যা প্রসঙ্গে মমতা ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কা, নিহত ৫

তাইওয়ান ইস্যুতে এবার চীনকে সতর্ক করলো যুক্তরাজ্য

তাইওয়ান ইস্যুতে এবার চীনকে সতর্ক করলো যুক্তরাজ্য। তাইওয়ানের বিরুদ্ধে যে কোনো ধরনের হামলার বিষয়ে বেইজিংকে সতর্ক করেছে যুক্তরাজ্য।
মঙ্গলবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদেনে এ তথ্য জানানো হয়েছে।
এক বিবৃতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেন, সার্বভৌমত্বের যেসব দাবি সেগুলোতে শান্তিপূর্ণ সমাধান দেখতে চায় লন্ডন।
জেমস ক্লেভারলি বলেন, তাইওয়ান প্রণালীতে যে কোনো ধরনের সংঘাত বিশ্বের সাপ্লাই চেইনে বিশেষ করে উন্নত সেমি-কন্ডাক্টরগুলোর ওপর ভয়াবহ প্রভাব ফেলবে।
তিনি বলেন, ওই অঞ্চলে যে কোনো ধরনের সংঘাত-যুদ্ধ শুধু মানবিক বিপর্যয় ডেকে আনবে না বরং তা ২ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারের বিশ্ব বাণিজ্যকে ধ্বংস করবে। এর ফলে যে প্রতিক্রিয়া তৈরি হবে কোনো দেশই নিজেকে সেটা থেকে রক্ষা করতে পারবে না।
স্বায়ত্তশাসিত তাইওয়ানকে নিজেদের এলাকা বলে দাবি করে থাকে চীন। প্রয়োজনে বলপ্রয়োগ করে ওই অঞ্চল দখল করা হবে বলেও হুঁশিয়ারি দিয়ে আসছে তারা। চলতি মাসের শুরুর দিকে চীনা বাহিনী তাইওয়ানের জলসীমায় সামরিক মহড়া চালিয়েছে। তবে তাইওয়ান চীনের এ দাবি বরাবরই অস্বীকার করে আসছে।
অন্যদিকে, তাইওয়ানিজ নেতাদের সঙ্গে বিদেশি শীর্ষ নেতা ও কর্মকর্তাদের বৈঠকের তীব্র নিন্দা ও বিরোধিতা করে আসছে বেইজিং। সূত্র : রয়টার্স।
Tag :

ধেয়ে আসছে জলবায়ুর চরম রূপ ‘এল নিনো’

তাইওয়ান ইস্যুতে এবার চীনকে সতর্ক করলো যুক্তরাজ্য

Update Time : ০৪:৫৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩