ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস ঢাকাসহ ৪১ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হাম উপসর্গে আরো ৭ প্রাণহানি, ৬০০ ছাড়াল মৃত্যু মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ও বিমানঘাঁটিতে ইরানের হামলা ধেয়ে আসছে জলবায়ুর চরম রূপ ‘এল নিনো’ দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

সুদানে ১৩ দিনের তুমুল লড়াইয়ে ৫১২ জন নিহত

ক্ষমতা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সুদানে সেনা ও আধা সামরিক বাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে তুমুল লড়াইয়ে ৫১২ জন নিহত হয়েছেন। সংঘর্ষে আহত হয়েছেন ৪ হাজার ১৯৩ জন। সুদানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
এদিকে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি শেষে ফের সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষ। বিমান হামলায় কেঁপে কেঁপে উঠছে রাজধানী খার্তুম।
বিভিন্ন দেশ তাদের আটকে পড়া নাগরিকদের ফেরাতে কাজ শুরু করেছে। ১ হাজার ৩০০জন নাগরিককে ফিরিয়ে এনেছে চীন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে আল-জাজিরা।
গত ১৫ এপ্রিল থেকে শুরু হওয়া এ সংঘাত এখনো চলছে। এই যুদ্ধের একপক্ষে রয়েছেন সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। অপর পক্ষে রয়েছেন আরএসএফের প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতি। যুদ্ধে হাসপাতালসহ অনেক জরুরি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। সুদানের রাজধানী খার্তুমে লাখ লাখ মানুষ আটকা পড়েছে। সেখানে খাদ্য ও পানির তীব্র সংকট দেখা দিয়েছে।
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, লোহিত সাগর, হর্ন অব আফ্রিকা ও সাহেল অঞ্চলের পার্শ্ববর্তী দেশ সুদানের সহিংসতা ক্রমেই বিপর্যয়কর পরিস্থিতির দিকে যাচ্ছে। এই সহিংসতা সুদানের বাইরেও ছড়িয়ে পড়তে পারে।
Tag :

কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

সুদানে ১৩ দিনের তুমুল লড়াইয়ে ৫১২ জন নিহত

Update Time : ০৩:০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ এপ্রিল ২০২৩