ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল আদ্-দ্বীন হাসপাতালে শিশুমৃত্যুর সম্ভাব্য কারণ জানালেন স্বাস্থ্যমন্ত্রী জিয়ার আদর্শে দেশ গঠনের ডাক প্রধানমন্ত্রীর ‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত হচ্ছে ভারত: সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো ৮ শিশুর মৃত্যু ফরিদপুরে প্রাক্তন ক্রিকেটারদের পুনর্মিলনী উপলক্ষে ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত চিড়িয়াখানায় ‘ডনাল্ড ট্রাম্প’ মহিষ, দেখতে দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় ঈদের ছুটি শেষে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা এক নজরে বিশ্ব সংবাদ: ২৯ মে ২০২৬

‘মিউজিয়াম অফ দ্য ফিউচার’ অর্থাৎ ভবিষ্যতের জাদুঘর দেখতে চান?

  • অনলাইন ডেস্ক
  • Update Time : ০৩:০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
  • ২৭৬ Time View

মিউজিয়ামের অন্দরে প্রবেশ করলে চোখ ধাঁধিয়ে যাবে। ‘ফিউচার হিরোজ’ নামে একটি বিভাগ রয়েছে, সেখানে। সৃষ্টির মাধ্যমে উত্তরাধিকার রেখে যাওয়ার ভাবনা থেকেই এই নির্মাণকাজটি তৈরি।

পৃথিবীতে এখনও অনেক কিছু দেখার রয়েছে, তার কোনও ইয়োত্তা নেই। জ্যোতিষে যাঁরা বিশ্বাস করেন, তাঁদের অনেকেই সকালে উঠে খবরের কাগজে থাকা ভবিষ্যদ্বাণী দেখার অভ্যাস থাকে। সারাদিন কীভাবে কাটবে, গোটা মাস কেমন যাবে, আগামী বছর কেমন কাটবে, তার জানার কৌতূহলের শেষ থাকে না। তবে জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস না করলেও, ভবিষ্যত দেখার জন্য আগ্রহ থাকে সকলেরই। তবে এখন যে ভবিষ্যতের কথা বলা হচ্ছে, তা সেই ভবিষ্যত নয়। নবাগত প্রযুক্তির এক ভবিষ্যত চিত্র।

প্রযুক্তিগত ভবিষ্যতের জন্য খুলে দেওয়া হল দুবাইয়ের মিউজিয়াম অউ দ্য ফিউচার। বিশ্বের কাছে খুলে দেওয়া হয় এই অভিনব ও আধুনিক মিউজিয়ামের দরজা। মরুরাজ্য়ের রাজা শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম, সংযুক্ত আরব এমিরেটসের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক, সরকারি কর্মকর্তা ও সংবাদ মাধ্যমের উপস্থিতিতে দুবাইয়ের এই বিশেষ মিউজিয়ামের উদ্বোধন হয়।

“পৃথিবীর সবচেয়ে সুন্দর ভবন” হিসাবে ইতিমধ্যেই তকমা পেয়ে গিয়েছে দুবাইয়ের এই মিউজিয়াম অফ দ্য ফিউচার। জানা গিয়েছে, এই গোটা ভবনটি তৈরি করতে সময় লেগেছে ৯ বছর। ভবনটি দেখে মুগ্ধ হবেন সকলেই। নির্মাণকাজে বরাবরই সারা বিশ্বকে চমকে দিয়েছে দুবাই। ৭৭ মিটার দীর্ঘ এই অসাধারণ দেখতে মিউজিয়ামটি প্রযুক্তিগত ভাবে ভবিষ্যতের পৃথিবী কেমন হবে তার এক ব্যাখ্যা দিয়েছে। গোটা নির্মাণে কোনো স্তম্ভ নেই। রোবটের মাধ্যমে বিশেষভাবে তৈরি করা হাজারেরও বেশি টুকরো দিয়ে এই ভবনটি তৈরি করা হয়েছে।

Tag :

ইসরায়েলি হামলা অব্যাহত: গাজায় নিহতের সংখ্যা ৭২ হাজার ৯৩৮ ছাড়াল

‘মিউজিয়াম অফ দ্য ফিউচার’ অর্থাৎ ভবিষ্যতের জাদুঘর দেখতে চান?

Update Time : ০৩:০৩:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩