ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস ঢাকাসহ ৪১ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হাম উপসর্গে আরো ৭ প্রাণহানি, ৬০০ ছাড়াল মৃত্যু মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ও বিমানঘাঁটিতে ইরানের হামলা ধেয়ে আসছে জলবায়ুর চরম রূপ ‘এল নিনো’ দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সামরিক চৌকিতে ভয়াবহ হামলায় ৩৩ জন সেনাসদস্য নিহত

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সামরিক চৌকিতে ভয়াবহ হামলায় ৩৩ জন সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দেশটির পূর্বাঞ্চলে এ হতাহতের ঘটনা ঘটে।

শুক্রবার (২৮ এপ্রিল) বুরকিনা ফাসোর সামরিক নেতৃত্বাধীন সরকারের বরাতে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্সের।

জানা যায়, বৃহস্পতিবার সকালে বুরকিনা ফাসোর এস্ট অঞ্চলের ওগারউ-এর সামরিক চৌকি লক্ষ্য করে হামলা চালানো হয়।এতে ৩৩ জন সেনাসদস্য নিহত এবং আরও ১২ জন আহত হয়েছেন।

তবে হামলার শিকার অবরুদ্ধ সৈন্যরা কমপক্ষে ৪০ জন ‘সন্ত্রাসীকে’ হত্যা করেছে বলে দেশটির সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে।

সাম্প্রতিক বছরগুলোতে বুরকিনা ফাসো জিহাদি বিদ্রোহের বিরুদ্ধে লড়াইয়ে নিয়োজিত রয়েছে এবং বৃহস্পতিবারের ওই হামলা ও প্রাণহানি দেশটিতে সেই সহিংসতার সবশেষ ঘটনা।

এর আগে ২১ এপ্রিল দেশটির উত্তরাঞ্চলে অস্ত্রধারীদের হামলায় অন্তত ৬০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দেশটির ওয়াহিগৌয়া শহরের নিকটবর্তী একটি এলাকায় এ ঘটনা ঘটে।

Tag :

কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সামরিক চৌকিতে ভয়াবহ হামলায় ৩৩ জন সেনাসদস্য নিহত

Update Time : ১০:১৭:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩