ঢাকা ০৭:১১ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস ঢাকাসহ ৪১ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হাম উপসর্গে আরো ৭ প্রাণহানি, ৬০০ ছাড়াল মৃত্যু মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ও বিমানঘাঁটিতে ইরানের হামলা ধেয়ে আসছে জলবায়ুর চরম রূপ ‘এল নিনো’ দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

ফ্রান্সে মে দিবসের সমাবেশে সংঘর্ষ, ১০৮ পুলিশ সদস্য আহত

ফ্রান্সে পেনশন বিল সংস্কারের প্রতিবাদে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০৮ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন।

তিনি বলেন, এত বেশি পুলিশ কর্মকর্তা আহতের ঘটনা বিরল। তবে সংঘর্ষের সময় ২৯১ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। একইসঙ্গে বিক্ষোভ দমনে জল কামান ও টিয়ার গ্যাস ছুড়তে বাধ্য হয় পুলিশ। এতে কতজন বিক্ষোভকারী আহত হয়েছে তা স্পষ্ট নয়।

এ দিকে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষকে ‘অগ্রহণযোগ্য’ হিসেবে উল্লেখ করেছেন দেশটির প্রধানমন্ত্রী এলিসাবেথ বোর্ন। এক টুইট বার্তা তিনি বলেন, এ ধরনের সহিংসতা অপ্রত্যাশিত। তবে অসংখ্য শহরে বিক্ষোভকারীদের ‘দায়িত্বশীল সংহতি এবং প্রতিশ্রুতির’ প্রশংসা করেছেন বোর্ন।

দেশটির সরকারি পেনশনের বয়স ৬২ থেকে ৬৪ বছরে উন্নীত করার যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তার বিরুদ্ধে এই প্রতিবাদ।

বিক্ষোভকারীদের সংখ্যা ৭ লাখ ৮২ হাজার বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে সিজিটি ইউনিয়নের দাবি সংখ্যাটি এর তিনগুণ।

সূত্র: বিবিসি

Tag :

কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

ফ্রান্সে মে দিবসের সমাবেশে সংঘর্ষ, ১০৮ পুলিশ সদস্য আহত

Update Time : ০৫:০৯:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩