ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস ঢাকাসহ ৪১ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হাম উপসর্গে আরো ৭ প্রাণহানি, ৬০০ ছাড়াল মৃত্যু মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ও বিমানঘাঁটিতে ইরানের হামলা ধেয়ে আসছে জলবায়ুর চরম রূপ ‘এল নিনো’ দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের প্রধান ইমরান খান আটক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের আদালতের বাইরে থেকে সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের প্রধান ইমরান খানকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। এদিন হাজিরা দিতে আদালতে এসেছিলেন। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের সদস্য ফাওয়াদ চৌধুরী মঙ্গলবার এক টুইট বার্তায় তার আটকের খবরটি জানিয়েছেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ জানায়, সাবেক প্রধানমন্ত্রী ইমরানকে আল-কাদির ট্রাস্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে। যেখানে তিনি তার বিরুদ্ধে নথিভুক্ত একাধিক এফআইআরের বিষয়ে জামিন চাইতে গিয়েছিলেন।

বর্তমানে পাক রেঞ্জার্সের হেফাজতে রয়েছেন তিনি।

অপর একটি সূত্র জানিয়েছে, জমি কেলেঙ্কারি সংক্রান্ত মামলায় গ্রেপ্তার করা হয়েছে পিটিআই চেয়ারম্যানকে। অভিযোগ উঠেছে, গ্রেপ্তারের পর তাকে পাক রেঞ্জার্সের সদস্যরা মারধরও করেছেন। এরপর তাকে গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়।

পিটিআইয়ের সহ-সভাপতি ফাওয়াদ চৌধুরী বলেন, জোর করে ইমরান খানকে তুলে নিয়ে গেছে পাক রেঞ্জার্স। তার আইনজীবী ফয়জল চৌধুরীও হামলার শিকার হয়েছেন।

ইসলামাবাদ পুলিশের মহাপরিদর্শক আকবর নাসির খান সাবেক এই প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন বলে জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন। পুলিশের শীর্ষ ওই কর্মকর্তা বলেছেন, ইমরান খানকে কাদির ট্রাস্ট মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

তিনি বলেছেন, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সহিংসতা চালানোর চেষ্টা হলে পুলিশ ব্যবস্থা নেবে।

পিটিআইর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, বিপুল সংখ্যক রেঞ্জার্স সদস্য ইমরান খানকে ধাক্কাতে ধাক্কাতে দ্রুত গাড়িতে তুলছে। আরেকটি ভিডিওতে তার আইনজীবীকে রক্তাক্ত অবস্থায় দেখা গেছে।

দলটি বলেছে, দেশকে রক্ষায় পাকিস্তানের জনগণকে এখনই বেরিয়ে আসতে হবে। সূত্র: ডন, জিও

Tag :

কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই দলের প্রধান ইমরান খান আটক

Update Time : ১০:১০:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩