ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস ঢাকাসহ ৪১ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হাম উপসর্গে আরো ৭ প্রাণহানি, ৬০০ ছাড়াল মৃত্যু মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ও বিমানঘাঁটিতে ইরানের হামলা ধেয়ে আসছে জলবায়ুর চরম রূপ ‘এল নিনো’ দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

বৈধ এন্ট্রি পারমিট সবসময় সঙ্গে রাখা ও প্রয়োজনে প্রদর্শন করা বাধ্যতামূলক করেছে সৌদি আরব

মক্কায় বসবাসের অনুমতিপ্রাপ্ত সব বিদেশির জন্য বৈধ এন্ট্রি পারমিট সবসময় সঙ্গে রাখা ও প্রয়োজনে তা প্রদর্শন করা বাধ্যতামূলক করেছে সৌদি আরব। আজ ১৫ মে থেকেই কার্যকর করা হয়েছে এই নিয়ম।

জননিরাপত্তা সংক্রান্ত সরকারি সংস্থা জেনারেল ডিরেক্টরেট অব পাবলিক সিকিউরিটি রোববার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

মূলত হজ ব্যবস্থাপনার সুবিধার্থেই এই নিয়ম জারি করা হচ্ছে উল্লেখ করে সংস্থার পক্ষ থেকে বলা হয়, মক্কার প্রতিটি প্রবেশপথে পুলিশ পয়েন্টে চেক পয়েন্ট থাকবে এবং এসব পথে যেসব যান চলাচল করবে— সেগুলোর প্রতিটিতে তল্লাশি চালানোর অনুমোদন থাকবে পুলিশ।

সেই সঙ্গে যে কোনো হজযাত্রী, নাগরিক ও বসবাসের অনুমোদনপ্রাপ্ত বিদেশিদেরও তল্লাশি করার অনুমতি পুলিশকে দেয়া হয়েছে।

সব বিদেশি হজযাত্রীকে হজ ভিসার অনুলিপি ওসঙ্গে রাখা ও প্রয়োজনে পুলিশকে তা প্রদর্শনের জন্য অনুরোধ করা হচ্ছে। সেই সঙ্গে প্রত্যেক মক্কায় বসবাসের অনুমোদনপ্রাপ্ত প্রত্যেক বিদেশিকে বৈধ এন্ট্রি পারমিট সঙ্গে রাখতে বলা হচ্ছে। তল্লাশির সময় যদি কোনো বিদেশি বৈধ এন্ট্রি পারমিট বা তার অনুলিপি প্রদর্শনে ব্যর্থ হন, সেক্ষেত্রে ওই ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হবে,’ বলা হয় ডিরেক্টোরেট অব পাকলিক সিকিউরিটির বিজ্ঞপ্তিতে।

যেসব বিদেশির পারমিটের মেয়াদ পেরিয়ে গেছে, তাদেরকে তা হালনাগাদ করারও পরামর্শ দেয়া হয়েছে বিজ্ঞপ্তিতে। আরও বলা হয়েছে, এন্ট্রি পারমিট হালনাগাদ বা নতুন পারমিটের জন্য বিদেশিরা ডিরেক্টোরেট অব পাবলিক সিকিউরিটি দপ্তরে সরাসরি অথবা ‘মুকিম’ নামের একটি অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন করতে পারবেন।

Tag :

কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

বৈধ এন্ট্রি পারমিট সবসময় সঙ্গে রাখা ও প্রয়োজনে প্রদর্শন করা বাধ্যতামূলক করেছে সৌদি আরব

Update Time : ০১:৩৩:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩