ঢাকা ১১:১০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস ঢাকাসহ ৪১ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হাম উপসর্গে আরো ৭ প্রাণহানি, ৬০০ ছাড়াল মৃত্যু মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ও বিমানঘাঁটিতে ইরানের হামলা ধেয়ে আসছে জলবায়ুর চরম রূপ ‘এল নিনো’ দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

জাপানের নাগানো প্রদেশে ছুরিকাঘাত ও বন্দুক হামলায় দুই নারী এবং দুই পুলিশ সদস্য নিহত

জাপানের নাগানো প্রদেশে ছুরিকাঘাত ও বন্দুক হামলায় দুই নারী এবং দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে গেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে এ হামলার ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত ওই ব্যক্তির নাম মাসানোরি আওকি (৩১)। তার বাবা একজন স্থানীয় রাজনৈতিক নেতা।

শুক্রবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিবিসি জানায়, নাগানোর প্রত্যন্ত এক অঞ্চলে ছুরিকাঘাত ও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে চার জন নিহত হয়েছেন। হামলাকারী যুবক সিটি অ্যাসেম্বলি স্পিকার মাসামিচি আওকির ছেলে। তার প্রথম শিকার ছিল এক নারী। প্রায় এক ফুট লম্বা একটি ছুরি দিয়ে ওই নারীকে কুপিয়ে হত্যা করে যুবক।

সন্দেহভাজন ওই যুবককে আটক করতে গেলে দুই পুলিশ সদস্যকে লক্ষ্য করে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে গুলি চালায় সে। তবে চতুর্থ আরেকজন বৃদ্ধা কিভাবে নিহত হয়েছেন তা স্পষ্ট নয়।

জাপানে অস্ত্র নিয়ন্ত্রণ আইন অত্যন্ত কঠিন হওয়ায় সেখানে বন্দুক হামলার মতো ঘটনা একেবারে বিরল। দেশটিতে কেউ অস্ত্র কিনতে চাইলে তাকে কঠোর প্রক্রিয়ার মধ্য দিয়ে লাইসেনস পেতে হয়।

সূত্র : বিবিসি

Tag :

কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

জাপানের নাগানো প্রদেশে ছুরিকাঘাত ও বন্দুক হামলায় দুই নারী এবং দুই পুলিশ সদস্য নিহত

Update Time : ১০:১২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩