ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস ঢাকাসহ ৪১ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হাম উপসর্গে আরো ৭ প্রাণহানি, ৬০০ ছাড়াল মৃত্যু মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ও বিমানঘাঁটিতে ইরানের হামলা ধেয়ে আসছে জলবায়ুর চরম রূপ ‘এল নিনো’ দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

এবার গোপন নথির মামলায় অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প

এবার গোপন নথি সংক্রান্ত মামলায় অভিযোগ গঠন করা হয়েছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। হোয়াইট হাউস ছাড়ার পরও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নানা নথি ব্যবহারের মামলায় তার বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হয়। এর আগে একজন পর্নতারকাকে অর্থ দেওয়ার তথ্য লুকিয়ে রাখার অপরাধে গত এপ্রিলে প্রথম সাবেক মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিযুক্ত হন ট্রাম্প।

শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ৭৬ বছর বয়সী ট্রাম্পের বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয় নথি নিজ বাড়িতে রাখা এবং তা ফেরত দিতে অস্বীকৃতি জানানোসহ সাতটি অভিযোগ আনা হয়েছে। তবে অভিযোগের আরও বিশদ বিবরণ এখনও অস্পষ্ট বলে উল্লেখ করা হয়েছে। অভিযোগ গঠনের ফলে আদালতে ট্রাম্পের বিচার শুরু হবে।

বিবিসি বলছে, ট্রাম্পের বিরুদ্ধে আদালতে এ নিয়ে দ্বিতীয়বার অভিযোগ গঠন করা হলো এবং সাবেক কোনও মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এটিই প্রথম ফেডারেল অভিযোগ। অবশ্য ২০২৪ সালে নির্বাচনে আবারও রিপাবলিকান পার্টির হয়ে ভোটের লড়াইয়ে নামার ঘোষণা দিয়ে প্রচারণা শুরু করেছেন ট্রাম্প।

ফেডারেল অপরাধ হলো এমন কিছু অপরাধ যা যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার দ্বারা নির্ধারিত। যে কাজগুলোকে দেশটির কংগ্রেসের উভয় কক্ষ সিনেট এবং হাউস অব রিপ্রেজেন্টেটিভসে অবৈধ বলে পাস হওয়ার হওয়ার পর তা দেশটির প্রেসিডেন্টের সইয়ের মাধ্যমে অপরাধ বলে ঘোষণা করা হয় সেগুলোকে ফেডারেল অপরাধ বলা হয়। এ ধরনের অপরাধের বিচার দেশটির ফেডারেল বা রাজ্যের বিচার বিভাগ উভয়ই করতে পারে।

এদিকে, নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেয়া একটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নির্দোষ এবং গত মঙ্গলবার মিয়ামির একটি ফেডারেল আদালতে হাজির হওয়ার জন্য তাকে তলব করা হয়েছিল।

বিস্তারিত আসছে…..

Tag :

কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

এবার গোপন নথির মামলায় অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প

Update Time : ০৩:৩৬:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জুন ২০২৩