আটলান্টিক মহাসাগরে নিখোঁজ হওয়া ডুবোযান টাইটানের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। টাইটানিকের ধ্বংসাবশেষের কাছেই ডুবোযানটির সন্ধান মিলেছে বলে বৃহস্পতিবার (২২ জুন) জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ডুবোযান টাইটানের বিষয়ে স্থানীয় সময় বিকাল ৩টায় প্রেস কনফারেন্সের আয়োজন করেছে যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড।
কোস্ট গার্ড এক বিবৃতিতে জানায়, রিমোট দ্বারা পরিচারিত হরিজোন আর্টিক রোভের খোঁজ মিলেছে। রোভারটি টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষের কাছে পাওয়া গেছে। তবে এটি পাওয়া গেছে বিধ্বস্ত অবস্থায়।
গোস্ট গার্ডের এমন তথ্যের সত্যতা যাচাই করছে বিশেষজ্ঞরা।
প্রতিবেদনে বলা হয়, টাইটানের অনুসন্ধানে যে দুটি যন্ত্রচালিত ডুবোযান বা রোভ ব্যবহার করা হচ্ছিল, সেগুলোর একটি এই ডুবোযানটির ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছে বলে জানিয়েছে মার্কিন কোস্টগার্ড বাহিনী।
ধ্বংসাবশেষটির কোনও ছবি এখনও পাওয়া যায়নি। পাইলটসহ যে ৫ আরোহী টাইটানে ছিলেন তাদের ভাগ্যে কী ঘটেছে তা এখনও অজানা।
এর আগে মার্কিন কোস্ট গার্ড বাহিনী জানায়, টাইটানের ৯৬ ঘণ্টার অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। তবে এটি কেবল অনুমান মাত্র। কারণ টাইটানের যাত্রীরা অক্সিজেনের যথাযথ ব্যবহার ও সংরক্ষণের জন্য কী ধরনের ব্যবস্থা নিয়েছেন, অনেক কিছু নির্ভর করবে তার ওপর।
গত রবিবার উত্তর আটলান্টিকের তলদেশে টাইটানিকের ধ্বংসাবশেষের উদ্দেশে যাত্রা শুরু করে ডুবোযান টাইটান।
আন্তজার্তিক ডেস্ক 

















