ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস ঢাকাসহ ৪১ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হাম উপসর্গে আরো ৭ প্রাণহানি, ৬০০ ছাড়াল মৃত্যু মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ও বিমানঘাঁটিতে ইরানের হামলা ধেয়ে আসছে জলবায়ুর চরম রূপ ‘এল নিনো’ দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

বিদ্রোহ পরিস্থিতিতে রাশিয়ায় শান্তিপূর্ণ সমাধানে তুরস্ক প্রস্তুত :এরদোয়ান

দেশে কয়লা আসায় ফের দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র পায়রার প্রথম ইউনিট সচল হয়েছে। আগামী ২ জুলাই চালু হবে এর দ্বিতীয় ইউনিটটি।

রোববার (২৫ জুন) ভোররাতে বিদ্যুৎকেন্দ্রটি থেকে পুনরায় উৎপাদন শুরু হয় বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

গত বৃহস্পতিবার (২২ জুন) রাতে ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে পায়রা বন্দরের পৌঁছায় এমভি অ্যাথেনা নামের একটি কয়লাবাহী জাহাজ। কয়লা খালাস করতে দুই দিন সময় লেগে যায়। খালাসের পরই উৎপাদনে ফেরে দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রটি।

শুক্রবার (২৩ জুন) রাত ৩টায় জাহাজটি পায়রা বন্দরের ইনার এ্যাংকোরেজ থেকে জেটিতে নিয়ে আসা হয়। পায়রা বন্দরের পাইলট গোলাম রাব্বানী জাহাজটিকে বিদ্যুৎকেন্দ্রের জেটিতে নিয়ে আসে।

শনিবার (২৪ জুন) সকাল থেকে দ্রুত গতিতে চলে কয়লা খালাস কার্যক্রম। এ কয়লা দিয়ে রোববার ভোররাতেই একটি ইউনিটের (৬৬০ মেগাওয়াট) বিদ্যুৎ উৎপাদন শুরু করে কর্তৃপক্ষ।

পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব জানান, ইন্দোনেশিয়া থেকে কয়লাবোঝাই করে ছাড়ার ১০ দিন পর পায়রা বন্দরে পৌঁছেছে জাহাজ এমভি আথেনা। এছাড়া আগামী ১ জুলাই ৩৬ হাজার ৫৭০ মেট্রিকটন কয়লা নিয়ে এম ভি পাভো ব্রেভ নামের আরেকটি জাহাজ আসার কথা রয়েছে।

সূত্র জানায়, পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ১৫ থেকে ১৬টি জাহাজ শুধু পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রের কয়লা নিয়ে পায়রা বন্দরে আসবে।

এর আগে গত ৫ জুন কয়লার অভাবে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে লোডশেডিংয়ের কবলে পরে পুরো দেশ।

Tag :

কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

বিদ্রোহ পরিস্থিতিতে রাশিয়ায় শান্তিপূর্ণ সমাধানে তুরস্ক প্রস্তুত :এরদোয়ান

Update Time : ০৬:০৬:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩