ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস ঢাকাসহ ৪১ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হাম উপসর্গে আরো ৭ প্রাণহানি, ৬০০ ছাড়াল মৃত্যু মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ও বিমানঘাঁটিতে ইরানের হামলা ধেয়ে আসছে জলবায়ুর চরম রূপ ‘এল নিনো’ দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

নিউ ইয়র্কের ম্যানহাটনে পর্যটকবাহী গাড়ির সঙ্গে একটি বাসের সংঘর্ষে অন্তত ১৮ জন আহত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে পর্যটকবাহী গাড়ির সঙ্গে একটি বাসের সংঘর্ষে অন্তত ১৮ জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার এ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের কারণ এখনও জানা যায়নি।
দমকল বিভাগের কর্মকর্তারা (এফডিএনওয়াই) বলেছেন, আঘাতের কোনোটিই প্রাণঘাতী বলে মনে হচ্ছে না। বেশিরভাগ আঘাতকে কাটা ও ক্ষত আঘাত হিসাবে বর্ণনা করেছেন তারা।
টপভিউ-এর ওয়েবসাইট বলছে, ট্যুরটি টাইমস স্কয়ারের কাছাকাছি থেকে রওনা হয়ে ৯০ মিনিটের যাত্রায় এম্পায়ার স্টেট বিল্ডিং এবং ব্রুকলিন ব্রিজের মতো দর্শনীয় স্থানগুলোতে নিয়ে যাওয়া হয়।
টপভিউ বাসটিতে দুটি ডেক থাকায় উদ্ধার প্রচেষ্টা জটিল হচ্ছে বলে জানিয়েছেন এফডিএনওয়াইয়ের উপপ্রধান পল হপার।
যাত্রী ইশরাক জাহান বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজের কাছে দুর্ঘটনার বর্ণনা দিয়েছেন।
তিনি বলেন, আমার পাশের নারীর চিৎকার শুনে উপরে তাকালাম। দেখি কাঁচগুলো ভেঙে গেছে। মনে হচ্ছিল সিনেমার দৃশ্য দেখছিলাম। অনেক রক্ত ​​দেখেছি। তাড়াতাড়ি ৯১১ নম্বরে কল দিই। সূত্র: বিবিসি
Tag :

কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

নিউ ইয়র্কের ম্যানহাটনে পর্যটকবাহী গাড়ির সঙ্গে একটি বাসের সংঘর্ষে অন্তত ১৮ জন আহত

Update Time : ১০:২২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩