ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস ঢাকাসহ ৪১ জেলায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হাম উপসর্গে আরো ৭ প্রাণহানি, ৬০০ ছাড়াল মৃত্যু মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর ও বিমানঘাঁটিতে ইরানের হামলা ধেয়ে আসছে জলবায়ুর চরম রূপ ‘এল নিনো’ দেশে পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা রামিসা ধর্ষণ ও হত্যা মামলা: আসামি সোহেল রানা আদালতে দায় স্বীকার করে ক্ষমা প্রার্থনা; স্ত্রীকে নির্দোষ দাবি বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর অতিরিক্ত আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছে যুক্তরাষ্ট্র জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজকে কোন টিভি চ্যানেলে কোন খেলা

পর্যটকসহ নেপালের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ছয় জনের প্রাণহানি

পর্যটকসহ নেপালের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ছয় জনের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার সকালে কাঠমান্ডুর উত্তরাঞ্চলে উড়োজাহাজ বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে পাঁচজনই মেক্সিকোর নাগরিক ও একজন হেলিকপ্টারের পাইলট বলে জানিয়েছে এক কর্মকর্তা। সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটির মালিকানা মানাঙ নামে একটি প্রতিষ্ঠানের। প্রতিষ্ঠানটি হেলিকপ্টারে করে দর্শনার্থীদের নিয়ে হিমালয় পর্বতমালার এভারেস্ট চূড়া পরিদর্শন করে থাকে।

নেপালি কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার সলুখুম্বু জেলার লিখুপাইক পৌরসভার লামজোরায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ বিষয়ে পৌরসভার উপপ্রধান নওয়াঙ লাকপা শেরপা জানিয়েছেন, প্রথমে স্থানীয়রা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বিষয়টি দেখতে পান। পরে তারা পৌরসভায় খবর দেন।

নেপালের সিভিল এভিয়েশন অথরিটির তথ্য কর্মকর্তা জ্ঞানেন্দ্র ভুল জানিয়েছেন, হেলিকপ্টারটি কাঠমান্ডু থেকে সলুখুম্বুর দিকে যাচ্ছিলো। সকাল দশটার দিকে কাঠমান্ডু বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।’

তিনি আরও জানান, হেলিকপ্টারটির কল সাইন ছিল ৯এনএমভি এবং সকাল ১০ টা ১২ মিনিটে সেটি রাডার থেকে মুছে যায়। চপারটিতে ৫ জন যাত্রী ছিলেন। তারা সবাই মেক্সিকান নাগরিক।

নেপালের সিভিল এভিয়েশন অথরিটি এক টুইটে বলেছে, সবমিলিয়ে চাপরটিতে ৬ জন আরোহী ছিলেন। এরমধ্যে ৫ জন যাত্রী এবং ১ জন ক্যাপটেন।’ পাইলটের নাম চেত গুরুঙ।

চলতি বছরের জানুয়ারিতে নেপালের গত ৩০ বছরের ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী এক বিমান দুর্ঘটনা ঘটে। দেশটির পর্যটন নগরীখ্যাত পোখারার কাছে বিমান বিধ্বস্তের ওই ঘটনায় কমপক্ষে ৩১ জনের প্রাণহানি ঘটে।

Tag :

কবে হতে পারে বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

পর্যটকসহ নেপালের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ছয় জনের প্রাণহানি

Update Time : ১১:৫৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ জুলাই ২০২৩